বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
0-0x0-0-0-{}-0-0#
মাসুদ রানা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, ভর্তি কোচিং ও শিক্ষা সম্পাদক আবু সালেহ সাদ্দাম, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা ও সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, এটি মানুষের জন্য বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক সচেতন নাগরিককে অন্তত একটি হলেও গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, “একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রশিবির সবসময় জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।









