বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন আসরের। বৈশ্বিক এই আসর শুরুর আগে একটি বড় স্বীকৃতি পেলেন স্পেন ও বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

বার্সেলোনার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ইয়ামাল। পুরো মৌসুমে তিনি ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন। লা লিগায় বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই তরুণ স্ট্রাইকার।

 

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, “ইয়ামাল এমন একজন খেলোয়াড়, যাকে থামাতে প্রতিপক্ষ রক্ষণভাগকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। ১৬ গোল ও ১১ অ্যাসিস্টের পাশাপাশি গোল তৈরির ক্ষেত্রেও তার প্রভাব ছিল অসাধারণ। লা লিগায় আর কোনো খেলোয়াড় এত বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি।”

তবে মৌসুমজুড়ে চোটও পিছু ছাড়েনি ইয়ামালের। কুঁচকির সমস্যায় একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মৌসুমের শেষ ছয় ম্যাচও খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

Ads small one

তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সম্পর্কিত ই-কমার্স বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ‘দলিত’Ñএর আয়োজনে এবং ইতালির দাতা সংস্থা ‘ফান্দাজিওন সানজিনো অনলুস’Ñএর সহযোগিতায় ‘আইডিপিডিভিসি’ প্রকল্পের আওতায় গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন। ই-কমার্স বিষয়ক বিভিন্ন প্রযুক্তিগত দিক উপস্থাপন করেন দলিত-এর প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রযুক্তি প্রশিক্ষক পবিত্র দাস। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জুলফিকার রায়হান, ই-কমার্স উদ্যোক্তা স্বপ্না বিশ্বাস, সাকলি দাস, মনীষা দাস, মিতা দাস, শিবুলি দাস ও সংস্থার স্বেচ্ছাসেবক রঘু দাসসহ ৩০ জন সুফলভোগী। কর্মশালায় ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি, ব্যবসায়িক নীতি ও নিরাপত্তার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলা, আহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় জমির বিরোধে হামলা, আহত ৫

সংবাদদাতা: পাটকেলঘাটা থানার সুরুলিয়া ইউনিয়নের খর্দ্দো খানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও জমির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পক্ষ। ঘটনাটি নিয়ে আদালতে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গনি খান (৪০), রনি খান (২৯), মরিয়ম খান (৬০), শাহিদা বেগম (৩০) ও ফয়েজ খান আহত হন। আহতদের মধ্যে ফয়েজ খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আবদুল গনি খান বাদী হয়ে সাতক্ষীরার আমলি আদালত-৬-এ মামলা করেছেন। মামলায় ডা. খায়রুজ্জামান খান, আলম খান, জাহাঙ্গীর খান, বাবুল খান, মাসুদ খান, আতাউল রহমান ও আবদুর রকিব খানকে আসামি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে চাঁদাবাজি বা ধারালো অস্ত্রের আঘাতের বিষয়ে তারা নিশ্চিত নন। পুলিশ জানায়, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান ওসির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান ওসির

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ঠেকাতে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন।

ওসি শাহিন বলেন, মাদক ও অনলাইন জুয়া একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে এর স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য জনগণের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, মাদকের পাশাপাশি বর্তমানে অনলাইন জুয়া তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তরুণদের জুয়ার দিকে আকৃষ্ট করা হচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতি ও মানসিক বিপর্যয়ের পাশাপাশি পরিবারে অশান্তি ও অপরাধপ্রবণতা বাড়ছে। সন্তানদের চলাফেরা ও মোবাইল ব্যবহারের দিকে অভিভাবকদের নজর রাখার পরামর্শ দেন তিনি।

দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকা-ে যুক্ত রাখতে নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
সীমান্তবর্তী উপজেলা হওয়ায় স্থানীয়দের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। যেকোনো এলাকায় মাদক বা অনলাইন জুয়ার তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।