বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আমেরিকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আমেরিকা

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শার্লট এফসির অভিজ্ঞ তারকা টিম রিমকে অধিনায়ক করে বুধবার (২৭ মে) শক্তিশালী দল ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো। দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন ফ্লোরিয়ান বালোগুন, ক্রিস্টিয়ান পুলিসিচ, রিকার্ডো পেপি, জিওভান্নি রেইনার মতো তারকারা।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া রিমের অভিজ্ঞতা নতুনদের জন্য বড় সহায়তা হবে বলেই মনে করা হচ্ছে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, দলের ঐতিহাসিক সাফল্যের স্বপ্নপূরণে ভিত্তিটা গড়ে দিতে চান এই ডিফেন্ডার।

স্কোয়াড ঘোষণার সময় নিউইয়র্কে ফক্সের সম্প্রচারে রিম বলেন, ‘আমি এই দলের আর দশজনের মতোই একটি অংশ। যতটা সম্ভব ছেলেদের সাহায্য করার চেষ্টা করি। ২০২২ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যারা জানে কী গুরুত্বপূর্ণ এবং কী করতে হবে।’

২০২২ এর বিশ্বকাপে ইংল্যান্ড, ওয়েলস ও ইরানকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে সফলভাবে পরের রাউন্ডে উঠেছিল যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করার পরও শেষ ষোলোতে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

সেই বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের মধ্যে এবারও আছেন অভিজ্ঞ ফরোয়ার্ড টিম উইয়াহ। এবারও তিনি পুলিসিচ ও বালোগুনের সঙ্গে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ঐতিহাসিক গোল করে যুক্তরাষ্ট্রকে গ্রুপ পর্ব পেরোতে বড় অবদান রেখেছিলেন উইয়াহ।

ফক্স স্পোর্টসের জেনি টাফটকে উইয়াহ বলেন, ‘গতবার আমরা কিছুটা আক্ষেপ নিয়েই ফিরেছিলাম। এবার আমরা বড় কিছু করার আশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ছোটবেলা থেকেই এই মুহূর্তের স্বপ্ন দেখেছি, আর আমার ভাই দের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুবই খুশি।’

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি (শিকাগো এফসি), ম্যাট ফ্রি জ (নিউইয়র্ক সিটি এফসি), ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভোল্যুশন)।

ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু), সার্জিনো ডেস্ট (পিএসভি), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুস এফসি), টিম রিম (শার্লট এফসি), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টনি রবিনসন (ফু লহ্যাম), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), জো স্ক্যালি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), অস্টন ট্রাস্টি (সেল্টিক)।

মিডফিল্ডার: টাইলর অ্যাডামস (বোর্নমাউথ), সেবাস্টিয়ান বারহল্টার (ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস), উইস্টন ম্যাককিনে (জুভেন্টাস), ক্রিস্টিয়ান রোল্ডান (সিয়াটল সাউন্ডার্স), ব্রেন্ডন অ্যারনসন (লিডস ইউনাইটেড), জিওভান্নি রেইনা (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), মালিক তিলম্যান (বায়ার লেভারকুসেন), টিম উইয়াহ (মার্শেই)।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান পুলিসিচ (এসি মিলান), আলেজান্দ্রো জেন্দেজাস (ক্লাব আমেরিকা), ফ্লোরিয়ান বালোগুন (মোনাকো), রিকার্ডো পেপি (পিএসভি) ও হাজি রাইট (কোভেন্ট্রি সিটি)।

Ads small one

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুজিদ।
এ সময় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মোস্তাফা জামান, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, এ্যাডভোকেট এবিএম সেলিম, এ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট মো. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল জলিল (৩), অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, এ্যাডভোকেট সোহরাব হোসাইন সুজন, এ্যাডভোকেট সোহেল, এ্যাডভোকেট মাকফুর, এ্যাডভোকেট আসাদ, অ্যাডভোকেট সরদার সাঈদ, এ্যাডভোকেট মনোয়ারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আইনজীবীদের পেশাগত ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইন পেশার মর্যাদা অক্ষুণœ রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেষে উপস্থিত আইনজীবীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের নেতৃবৃন্দ, প্রবীণ ও নবীন আইনজীবীসহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

 

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (খুলনা-৭৬৪)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন ও মিস্টিমুখ করানো হয়।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দায়িত্বপালনে সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শফিউল্লাহ মনি, উপদেষ্টা সদস্য প্রফেসর আলমগীর কবীর, মো. আক্তারুজ্জামান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফফার, মো. বিল্লাল হোসেন, বাবু সুশংকর তপন, সাকিল হোসেন, বিল্লাল মিঞা, মনিরুজ্জামান মনি, জহুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকল পেশাজীবী সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাক শ্রমিক ও মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতকে আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জেলা পরিষদ গুরুত্ব দেবে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসকের নেতৃত্বে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

বিশ্বকাপ মাতানো ভাইদের গল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ মাতানো ভাইদের গল্প

বিশ্বকাপ শুধু দেশ বনাম দেশের লড়াই নয়, তাতে অনেক সময় জড়িয়ে থাকে ব্যক্তিগত ও পারিবারিক গল্পও। এই মহারণে অনেক পরিবারই দেখেছে তাদের একাধিক সদস্যকে একই স্বপ্নের পেছনে ছুটতে। তবে গোল করার মতো স্মরণীয় কীর্তি গড়তে পেরেছেন খুব কমই। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মাত্র চার জোড়া ভাই আছেন, যারা গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। তাদের কেউ হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন, কেউ শিরোপার খুব কাছে গিয়েও ছুঁতে পারেননি কাঙ্ক্ষিত ট্রফি। তবে ফুটবলের সবচেয়ে বড় আসরে তাদের নাম আজও লেখা আছে রেকর্ডের পাতায়।

বিশ্বকাপে গোল করা প্রথম ভাইদের জুটি ছিলেন পশ্চিম জার্মানির ওটমার ওয়াল্টার ও ফ্রিৎস ওয়াল্টার। ১৯৫৪ বিশ্বকাপে দুজন মিলে করেছিলেন সাতটি গোল। সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিম জার্মানি। ফ্রিৎস ছিলেন দলের অধিনায়ক ও অন্যতম প্রধান তারকা, আর ভাই ওটমারও ছিলেন সেই ঐতিহাসিক অভিযানের গুরুত্বপূর্ণ সদস্য।

এর দুই দশক পর বিশ্বকাপের মঞ্চে নিজেদের নাম লেখান নেদারল্যান্ডসের উইলি ও রেনে ফন ডে কেরখফ। ১৯৭৪ ও ১৯৭৮—দুই বিশ্বকাপেই রানার্সআপ হওয়া ডাচ দলের সদস্য ছিলেন তারা। ১৯৭৮ সালের আসরে দুই ভাই-ই গোল করার কৃতিত্ব দেখান। যদিও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবু ডাচ ফুটবলের স্বর্ণযুগের অন্যতম প্রতীক হয়ে আছেন এই দুই ভাই।

বিশ্বকাপে গোল করা তৃতীয় ভাই জুটি ব্রাজিলের সক্রেটিস ও রাই। তাদের গল্পে আছে এক চমৎকার মিল। দুজনই ব্রাজিলের অধিনায়ক হিসেবে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে গোল করেছিলেন, আর দুজনের গোলই এসেছিল দ্বিতীয়ার্ধের পেনাল্টি থেকে। আরও মজার বিষয় হলো, তাদের প্রতিপক্ষও ছিল প্রায় একই—সক্রেটিস ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে এবং রাই ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে জালে বল পাঠিয়েছিলেন।

বিশ্বকাপে গোল করা সর্বশেষ ভাই জুটি ডেনমার্কের কিংবদন্তি মাইকেল ও ব্রায়ান লডরুপ। ১৯৮৬ ও ১৯৯৮ বিশ্বকাপে একটি করে গোল করেছিলেন মাইকেল। অন্যদিকে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দুই গোল করেন ব্রায়ান।

তবে ভাই হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি আরও বিরল। এখন পর্যন্ত মাত্র দুটি ভাই জুটি বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পেরেছেন। একজন ওটমার ও ফ্রিৎস ওয়াল্টার, যারা ১৯৫৪ সালে পশ্চিম জার্মানিকে চ্যাম্পিয়ন করেছিলেন। অন্য জুটি ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক চার্লটন ও ববি চার্লটন, যারা ১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন।