বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (খুলনা-৭৬৪)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন ও মিস্টিমুখ করানো হয়।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দায়িত্বপালনে সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শফিউল্লাহ মনি, উপদেষ্টা সদস্য প্রফেসর আলমগীর কবীর, মো. আক্তারুজ্জামান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফফার, মো. বিল্লাল হোসেন, বাবু সুশংকর তপন, সাকিল হোসেন, বিল্লাল মিঞা, মনিরুজ্জামান মনি, জহুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকল পেশাজীবী সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাক শ্রমিক ও মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতকে আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জেলা পরিষদ গুরুত্ব দেবে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসকের নেতৃত্বে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Ads small one

সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

পত্রদূত রিপোর্ট: মানব পাচার প্রতিরোধ করতে হলে ঘরে ঘরে গণসচেতনতার গড়ে তুলতে হবে। স্হানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে যেসব সরকারি অফিসের মাধ্যমে সাধারণ মানুষ সরকারের পরিসেবা বা ভাতা গ্রহন করে থাকে সেসব দপ্তরগুলোকে আরো বেশি শক্তিশালী করতে হবে।

 

যেসব পরিবারের সদস্যরা একবার মানব পাচারের শিকার হন সেসব পরিবারে সারা জীবনের লালিত স্বপ্ন ধ্বংস হয়ে যায়। বিধায় মানব পাচার প্রতিরোধে যেসব আইন আছে তা কঠোর প্রয়োগ করতে হবে। আজ বুধবার সকালে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলা শহরের একটি আবাসিক হোটেল সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল- এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

 

সম্মেলনে রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধ কমিটির এই জেলা সম্মেলনে উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হকসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ইউপি সদস্য, সিটিসি কমিটির সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

মানছে না ঘের নীতিমালা, হুমকির মুখে শতাধিক গ্রামীণ সড়ক, স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
মানছে না ঘের নীতিমালা, হুমকির মুখে শতাধিক গ্রামীণ সড়ক, স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা ও জেল-জরিমানার পরেও মৎস্য ঘের নীতিমালা অমান্য করে ঘের ব্যাবসায়ীদের বৈরি আচারণে শতাধিক কাচা-পাকা গ্রামীণ সড়ক এখন হুমকির মুখে, জনমনে তৈরী হয়েছে স্থায়ী জলাবদ্ধতার শঙ্কা।

খোজ নিয়ে জানাগেছে, এ উপজেলায় ৪ হাজার ৬৫৮ টি মৎস্য ঘের রয়েছে। এসব ঘেরের মালিকরা শতাধিক সরকারি সড়ক মাছের ঘেরের ভেড়ি (বাঁধ) হিসেবে ব্যবহার করায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

একই সঙ্গে সরকারি খাল ও পানি নিষ্কাশন পথ বন্ধ করে এসব মাছের ঘের গড়ে তোলায় উপজেলার বিস্তীর্ণ এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সম্ভবনা দেখা দিয়েছে।

ফলে কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বিলাঞ্চলের হাজার ও নিম্নআয়ের মানুষ জীবিকা সংকটে পড়েতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন ও সুধীজন।

কেশবপুর পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় দুই হাজার ছোট-বড় বিল ও জলাশয় রয়েছে। এর মধ্যে বিল বলদহালি, টেপুর বিল, গরালিয়া বিল, পদ্মবিল, ঘোচমারা বিল, কাদার বিল, মহাদেবপুর বিল, পাঁচপোতার বিল, হাজোয়ার বিল, খুকশিয়া বিল, বোয়ালিয়ার বিল, গঙ্গাধার বিল ও বিষ্ণুপুর বিল উল্লেখযোগ্য।

সূত্রে জানাগেছে, নব্বইয়ের দশক থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি বিল, খাল ও নদীর অববাহিকায় মাছ চাষ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা সরকারি রাস্তা ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করতে থাকেন। ফলে বিলভিত্তিক মৎস্যসম্পদে সাধারণ মানুষের প্রবেশাধিকার কমে যায় এবং জেলে সম্প্রদায়ের জীবিকা সংকুচিত হয়ে পড়ে।

 

অভিযোগ রয়েছে, অনেক ঘের মালিক সরকারি খালের পানি প্রবাহের পথ বন্ধ করে ব্যক্তিগতভাবে কালভার্ট নির্মাণ করেছেন। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে উপজেলার নিন্মাঞ্চল স্থায়ী জলাবদ্ধতা শুরু হয়। যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে রয়েছে যশোর-সাতক্ষীরা মহাসড়ক, কেশবপুর-পাঁজিয়া সড়ক, কেশবপুর-ভেরচী সড়ক, কেশবপুর-ফতেপুর সড়ক, কলাগাছী-চুকনগর সড়ক, মঙ্গলকোট-হিজলডাঙ্গা সড়ক, মঙ্গলকোট-পাঁচপোতা সড়ক, বাকাবর্শি-গড়ভাঙ্গা সড়ক, মজিদপুর-লক্ষীনাথকাটি সড়ক, কেশবপুর-চিংড়া সড়ক, কেশবপুর-ত্রিমোহিনী সড়ক, মনোহরনগর-বাকডাঙ্গা সড়ক, ব্যাসডাঙ্গা-ইমাননগর সড়ক, গোলাঘাটা বাজার-মঙ্গলকোট সড়ক, শ্রীফলা-মঙ্গলকোট সড়ক ও সাবদিয়া-সরফাবাদ সড়ক।

সরেজমিনে দেখা গেছে, যশোর-সাতক্ষীরা মহাসড়কের ফকির রাস্তা এলাকা থেকে কেশবপুর বাস-ট্রাক টার্মিনাল পর্যন্ত অংশ মাছের ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কেশবপুর-পাঁজিয়া সড়কসহ অন্তত ১০টি পাকা সড়ক এবং আরও শতাধিক গ্রামীণ রাস্তা ঘেরের ভেড়ী হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে সড়কের ঢাল, শোল্ডার ও পিচের অংশ ভেঙে গিয়ে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলী এম.এ. জাসির বলেন, ঘের মালিকরা অবৈধভাবে সড়ককে ভেড়ি হিসেবে ব্যবহার করায় সড়কের শোল্ডার ও পিচের অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি বিধি অনুযায়ী সড়ক থেকে পৃথক বাঁধ নির্মাণ করে মাছ চাষ করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মৎস্য ঘের নির্মাণ আইন সম্পর্কে অবহিত করতে বিভিন্ন এলাকা ঘের ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার রেখ সোনা খাতুন বলেন, যাঁরা মৎস্য ঘের নীতিমালা অমান্য করে অবৈধভাবে ঘেরের পাড় হিসাবে সরকারি রাস্তা ব্যবহার করছে উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করছে।

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুজিদ।
এ সময় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মোস্তাফা জামান, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, এ্যাডভোকেট এবিএম সেলিম, এ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট মো. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল জলিল (৩), অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, এ্যাডভোকেট সোহরাব হোসাইন সুজন, এ্যাডভোকেট সোহেল, এ্যাডভোকেট মাকফুর, এ্যাডভোকেট আসাদ, অ্যাডভোকেট সরদার সাঈদ, এ্যাডভোকেট মনোয়ারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আইনজীবীদের পেশাগত ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইন পেশার মর্যাদা অক্ষুণœ রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেষে উপস্থিত আইনজীবীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের নেতৃবৃন্দ, প্রবীণ ও নবীন আইনজীবীসহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।