বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভোমরা বন্দরের শ্রমিকদের জন্য হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছি: এমপি খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
ভোমরা বন্দরের শ্রমিকদের জন্য হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছি: এমপি খালেক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ ও স্থানীয় মানুষের সমস্যা জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন।

সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তাঁদের সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। পরে শাখরা-কোমরপুর এলাকার বেউলি ব্রিজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

বিকেল সাড়ে ৪টায় ভোমরা স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান সংসদ সদস্য। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন। চলতি অর্থবছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে তিনি আশাবাদী।

এ ছাড়া শ্রমিকদের সুপেয় পানির সংকট নিরসনে দুটি পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও ওয়াশ ব্লক নির্মাণ এবং বন্দরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা ও অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে মালিক সমিতি, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথাও জানান।

মতবিনিময় সভায় মুহাদ্দিস আব্দুল খালেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, হাসপাতাল ভাঙচুর, সার বিতরণে অনিয়ম ও সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ জাতীয় সংসদে তুলে ধরার কথা বলেন।

বেউলি ব্রিজ পরিদর্শন ও মতবিনিময়কালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মফিজুল রহমান, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে সংসদ সদস্য স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশা শুনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

Ads small one

সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প

যুদ্ধের শুরুতে যুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবর্তন লক্ষ্য নিয়ে সরকারের সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটনে তার নিজের সিদ্ধান্তই নেওয়া হয়েছে। দীর্ঘ ক্ষমতা যুদ্ধানি তেলের চড়া দামে পরথর ভোটার মধ্যবর্তী অবস্থানের ডেক্র্যাটদের হাতে তুলেমোর নিয়ন্ত্রণ নেতারা। এর ফলে ক্রমাগত সামনে এগিয়ে যেতে এখন সমঝোতার পথ খোঁজা অথবা বিপদপূর্ণ সংঘাত বাড়ানোর কঠিন বিকল্প মুক্তি।

তেরান ও তারসিয়াদের জন্য এই নির্বাচনের লড়াইয়ের ওপর এক রায় হিসেবে বিপণন করতে পারছে। ইউএস-উপসাগরীয় এক মিত্রের কাছে এক মন্তব্য করেন, আবার আমাদের সক্রিয়তা পরিবর্তন করতে সফল হয়েছে।

গত ২৮ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের মাধ্যমে শুরু এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। কৌশলগত মুজ প্রণালিতে ও আক্ষেপনাস্ত্র যুদ্ধের কারণে বৈশ্বিক বিদ্যুৎ সরবরাহ হরর মতো ব্যাহত হয়। কিন্তু টানটান দূরের লক্ষ্যমাত্রা ফলাফল নির্ধারণমূলক জয় পায়নি মার্কিন ফলাফল। গালফ অঞ্চলের বিশ্লেষকদের মত, নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে ডেমোট্যারা এখন সংখ্যার লক্ষণে পদক্ষেপ করতে সক্ষম, যা তাকে সীমান্তের দিকে ঠেলে দিতে পারে। চীনও ব্যবস্থা মধ্যস্থ করার চেষ্টা করছে। তবে যদি জয় বিজয়ের দাবি করে এবং পর পর আবির্ভূত হন, তা আরও বেপরোয়া পরিস্থিতির জন্ম দিতে পারে।

বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার পার্লার, কত ছোট জানেন?
মধ্যবর্তী ২৭ অক্টোবর তারিখে মাত্র ৫৩টি আসন পেয়ে ইসরায়েলের প্রার্থী বেনিয়ামিনিয়া নিজেও পাকিস্তানে প্রশ্নন। দুই পরের আশা ভবিষ্যৎই এখন এই যুদ্ধের ফলাফলের উপর ঝুলছে।

ভুল-নিকাশের বিপদ

আবুধা এমিরেটস পলিসিবির আলের প্রধান-এবতে কেবি বলেন, মার্কিন নির্বাচনের ফলস্বরূপ একটি প্রকাশ করা হয়েছে, তবে এটি সহজ নয়। তেহরান যদি বোঝে যে আমার জন্য প্রয়োজন, তবে যুদ্ধ থামানোর সুযোগ। কিন্তু মার্কিন অবস্থানকে মনে করা হয়েছে।

তেহরানে ইউএস রাজে আনন্দ প্রকাশ প্রকাশও পার্লাও পর্নো মোজত খানি বিন্দুমাত্র নতিব না করার হুঁশিয়ারি মুসলিম। তবে আমিরাতের বিশ্লেষক আব্দুল খালেক আবদারের প্রতিনিধি, প্রধান বিপদ এখন হতে পারে। কারণ তেহরান ক্ষমতাকে ও বিদায়ীয়াহুকে শেষ ধরে নিয়ে সংগ্রামকে আরও জটিল করতে পারে।

বিপ্লবী গালফ রিসারচ অধ্যক্ষের প্রধান আবদুলআজিজ সাকার জানান, নির্বাচনের লড়াই বাধাকতা ঠিক তার চেষ্টার শেষ দিকের সঙ্গে সংঘাত ঘটতে গিয়ে দেখা মেরিয়া হতে পারে। তবে লেবাননের বিশ্লেষক সারস নাও মনে করেন, পরাজয়ের পর পর দরক-কষার শক্তি হারিয়েছেন। হিজ পুলিশর এক নির্বাহী কর্মকর্তা, এই সংঘাত বৃদ্ধি এবং কমার সামনে

আগামী জানুয়ারিতে ভোটে আসন গ্রহণ করতে তারা এবং মিত্রদের বিষয়ে তদন্ত শুরু করবে বলে ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে উপগরীয় মিত্ররা সদস্যদের সঙ্গে তাদের ব্যবসায়িক নেতারা নিয়েছিলেন।

সহজ: রয়টার্স

ইউরোপে আবারও প্লেনে বোমা আতঙ্ক, এক দিনে ১২ ফ্লাইটে হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
ইউরোপে আবারও প্লেনে বোমা আতঙ্ক, এক দিনে ১২ ফ্লাইটে হুমকি

ইউরোপে যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরও অন্তত পাঁচটি ইউরোপীয় ফ্লাইটকে বোমা হামলার হুমকি পাওয়ার পর অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। এর কয়েক দিন আগে একই ধরনের ভুয়া হুমকির কারণে আটটি উড়োজাহাজের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এক দিনেই ইউরোপের অন্তত ১২টি ফ্লাইট বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজকে সামরিক যুদ্ধবিমান দিয়ে পাহারা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দিনের মতো একযোগে বোমা হামলার হুমকি পাওয়া গেল। বিশেষ করে ইউরোপের বিভিন্ন রুটে চলাচলকারী স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলোকে লক্ষ্য করা হয়েছে।

চাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতাচাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতা
বৃহস্পতিবার সকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরে প্লেনটি কাছের প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে হুমকি পাওয়ার পর নিরাপত্তা তল্লাশি শুরু হয়। তবে তল্লাশিতে কোনও হুমকির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, স্বাভাবিক নিয়মেই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে, মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির একটি যুদ্ধবিমান।

গত ২ নভেম্বর থেকে ইউরোপজুড়ে অন্তত ২১টি প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হয় ।

সূত্র: উইয়ন নিউজ

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাফ দলের প্রধান কোচ নওশাদ মুসার। ঢাকায় এসে স্বাভাবিকভাবেই চলাফেরার কথা জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় কোচ।

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টি সামনে রেখে মুসাকে প্রশ্ন করা হয়। তবে সাফ খেলতে ঢাকায় আসা ভারতীয় ফুটবল দলের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুসা বলেন, ‘আমি বলবো, একদমই না। কোনো উদ্বেগ নেই। আমাদের নিরাপত্তা কর্মকর্তা আগেই পরামর্শ দিয়েছেন, যেন আমরা একা বাইরে না যাই। যেহেতু আমাদের খেলা ছিল, তাই আমরা বাইরে ঘোরাঘুরি করিনি।’

বাংলাদেশে আসার পর অনুশীলন ও ম্যাচের জন্য যাতায়াতে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি বলেও জানিয়েছেন ভারতের এই কোচ। তার কথায়, ‘আমরা চলাফেরা করছি, গতকাল অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ ছিল। আমাদের কোনো সমস্যা হয়নি। আমি কোনো সমস্যা দেখছি না। ক্রিকেটের ক্ষেত্রে কী পরিস্থিতি, তা আমি জানি না। তাই সে বিষয়ে কিছু বলতে পারবো না।’

ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তার বিষয়ে কোনো নির্দেশনা বা সতর্কবার্তা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মুসা জানান, এ ধরনের কোনো নির্দেশনা তারা পাননি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।