বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভোমরায় মানবাধিকার রক্ষা ও নারী পরিষদের সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
ভোমরায় মানবাধিকার রক্ষা ও নারী পরিষদের সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) ও মানবাধিকার নারী পরিষদের (এমএনপি) দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোমরায় এই সভা অনুষ্ঠিত হয়।
নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে এবং ‘এনগেজসহ’ প্রকল্পের ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এই সভার আয়োজন করে। প্রকল্পটিতে সহায়তা করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।
ভোমরা মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সৌমেন সরকার ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক মধুমালা গাইনের যৌথ সভাপতিত্বে সভায় এলাকার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সমন্বয় সভায় স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।

Ads small one

গদাইবিলের বন্ধ ওয়াটার ট্যাংকি চালু, সুপেয় পানির সংকট দূর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
গদাইবিলের বন্ধ ওয়াটার ট্যাংকি চালু, সুপেয় পানির সংকট দূর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গদাইবিল এলাকায় দীর্ঘ এক মাস ধরে বন্ধ থাকা ওয়াটার ট্যাংকিটি পুনরায় চালু করা হয়েছে। কাউন্সিলর পদপ্রার্থী শেখ শফিউল্লাহ মনির ব্যক্তিগত তৎপরতায় এটি চালু হওয়ায় এলাকার শতাধিক পরিবারের সুপেয় পানির সংকট দূর হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওয়াটার ট্যাংকিটি অচল হয়ে পড়ায় এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তেন নারী, শিশু ও বৃদ্ধরা। বিষয়টি জানার পর শেখ শফিউল্লাহ মনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মেরামতের ব্যবস্থা করেন।
এ বিষয়ে শেখ শফিউল্লাহ মনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। আগামীতে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে গদাইবিল এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির স্থায়ী ব্যবস্থাপনাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
ওয়াটার ট্যাংকি চালুর সময় অধ্যাপক আলমগীর কবির, আব্দুর সালাম, প্রীতিশ রায়, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল গফফার ও বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কয়রায় ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
কয়রায় ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার খেওনা গ্রামে লতিফুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত বুধবার বেলা ১২টার দিকে খেওনা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খেওনা গ্রামের লতিফুর রহমান একই এলাকার রুহুল কুদ্দুস সানা, আনিছুর রহমান, রুস্তম আলী সানা ও শাহ আলম মিন্টুসহ ৯ জনের বিরুদ্ধে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জমি দখল ও মাছ চুরির মামলা (সিআর ২৭২/২৬) করেছেন। মামলায় গত ২৩ মার্চ জমি দখল, ১ লাখ টাকার মাছ লুট ও ৫০ হাজার টাকার গাছ কেটে নেওয়ার অবাস্তব অভিযোগ আনা হয়েছে। বক্তাদের দাবি, প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনাই ঘটেনি। এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করতেই এই সাজানো মামলা করা হয়েছে।
মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে এবং ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করতে বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগরের নবাগত ওসিকে পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
শ্যামনগরের নবাগত ওসিকে পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা

সংবাদদাতা: শ্যামনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখা। গতকাল থানা চত্বরে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, জ্যেষ্ঠ সহসভাপতি অমিও রায়, সহসভাপতি তাপস মন্ডল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ, পৌর উপদেষ্টা শুকুমার বিশ্বাস, পৌর সভাপতি বাবুলাল মন্ডল ও সাধারণ সম্পাদক ডা. দিপু কুমার বৈদ্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর সাধারণ সম্পাদক দেবব্রত গাইন, ঈশ্বরীপুর ইউনিয়নের সহসভাপতি হিরণ মুখার্জী, সদস্য দিপাল দাস, কাশিমাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রমজাননগরের জ্যেষ্ঠ সহসভাপতি সুশীল মন্ডল, মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ সহসভাপতি মৃনাল ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, পৌরসভার সদস্য দীপক মন্ডল ও পৌর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হর চ্যাটার্জী।