বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

যদি তুমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
যদি তুমি

মোসলেহ উদ্দিন বাবুল
আজ যদি তুমি আসো
অকস্মাৎ কড়া নাড়ো গেটে, দরোজায়,
আমি উঠে, আনমনে হেঁটে, উঠে
পাল্লা খুলেই দেখি, তোমাকে, তোমায়

খোদার কসম, হার্টবিট মিস হবে,
থেমে যাবে জলস্রোত,
প্রবাহ, বাতাস,
সমুদ্রের উচ্ছাস আর
ক্ষীণতোয়া স্রোতস্বিনীর প্রফুল্ল কল্লোল

আকাশ সুনীল হবে, বিদ্যুৎ ঝলসে ওঠা
শ্বেতরশ্মি, বিদীর্ণ আকাশ,
কোকিল মূখর হবে, কৃষ্ণচূড়া
ছড়াবে লালিমা,
বিকিরিত তৃণের সবুজ
স্বপ্নের সুরভী হয়ে,
জেগে যাবে অকস্মাৎ ।

তখন সম্পন্ন আমি
সবকিছু দিয়ে দেবো
আধ-খাওয়া সিগারেট, ওয়াকম্যান
এবং কলম, বিশ্বস্ত বালক ভৃত্য,
আমার সকল কিছু
অস্থাবর
এবং স্থাবর
সবকিছু তুলে দেবো
আনন্দের অপার আগ্রহে ;

যদি তুমি আসো, আসো যদি,
যদি এসে যাও !

 

Ads small one

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলা, আহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় জমির বিরোধে হামলা, আহত ৫

সংবাদদাতা: পাটকেলঘাটা থানার সুরুলিয়া ইউনিয়নের খর্দ্দো খানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও জমির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পক্ষ। ঘটনাটি নিয়ে আদালতে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গনি খান (৪০), রনি খান (২৯), মরিয়ম খান (৬০), শাহিদা বেগম (৩০) ও ফয়েজ খান আহত হন। আহতদের মধ্যে ফয়েজ খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আবদুল গনি খান বাদী হয়ে সাতক্ষীরার আমলি আদালত-৬-এ মামলা করেছেন। মামলায় ডা. খায়রুজ্জামান খান, আলম খান, জাহাঙ্গীর খান, বাবুল খান, মাসুদ খান, আতাউল রহমান ও আবদুর রকিব খানকে আসামি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে চাঁদাবাজি বা ধারালো অস্ত্রের আঘাতের বিষয়ে তারা নিশ্চিত নন। পুলিশ জানায়, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান ওসির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান ওসির

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ঠেকাতে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন।

ওসি শাহিন বলেন, মাদক ও অনলাইন জুয়া একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে এর স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য জনগণের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, মাদকের পাশাপাশি বর্তমানে অনলাইন জুয়া তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তরুণদের জুয়ার দিকে আকৃষ্ট করা হচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতি ও মানসিক বিপর্যয়ের পাশাপাশি পরিবারে অশান্তি ও অপরাধপ্রবণতা বাড়ছে। সন্তানদের চলাফেরা ও মোবাইল ব্যবহারের দিকে অভিভাবকদের নজর রাখার পরামর্শ দেন তিনি।

দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকা-ে যুক্ত রাখতে নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
সীমান্তবর্তী উপজেলা হওয়ায় স্থানীয়দের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। যেকোনো এলাকায় মাদক বা অনলাইন জুয়ার তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সাতক্ষীরায় আগুনে পুড়ে ছাই ব্যবসাপ্রতিষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আগুনে পুড়ে ছাই ব্যবসাপ্রতিষ্ঠান

সংবাদদাতা: সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় সংলগ্ন রসুলপুর এলাকার ‘মাসুম এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান অগ্নিকা-ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে দোকানে থাকা ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ও নগদ ২ লাখ টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।