রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ
সংবাদদাতা: রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। পরে শহরের মুনজিতপুরস্থ হোটেল রাজ এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি মোঃ আখতারুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল ইসলামের সঞ্চালনায় রোটাবর্ষের প্রথম মিটিংয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, এনছান বাহার বুলবুল, সৈয়দ হাসান মাহমুদ, মাহমুদুল হক, ওয়ালীউল্লাহ, ফারহা দীবা খান সাথী, আশরাফুল করিম ধনী, মাগফুর রহমান, বিশ্বজিৎ সাধু, নাসিমা খাতুন, ডাঃ মোঃ নজরুল ইসলাম, ইমদাদ হোসেন বাবু, মোঃ নুরুল হক, মোঃ শহীদুর রহমান, এস এম মিজানুর রহমান, গোলাম রসুল, শেখ মাসুদ পারভেজ, প্রিয়াঙ্কা বিশ্বাস, কর্ণ বিশ্বাস কেডি, সেক্রেটারি শেখ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন প্রমুখ।
এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য ও রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার মোঃ কামরুজ্জামান রাসেল।











