শিক্ষক সেলিনা ইয়াসমিনের অশ্রুভেজা বিদায় সংবর্ধনা
পত্রদূত রিপোর্ট: ৩১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক সেলিনা ইয়াসমিন। সাতক্ষীরার প্রথম মুসলিম এমবিবিএস মরহুম ডা. মজিবুর রহমানের মেয়ে সেলিনা ইয়াসমিনের বিদায়কে স্মরণীয় রাখতে বিদ্যালয় হলরুমে এক শোকাবহ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রোকসানা পারভীন, সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সানা, মনিরুল ইসলাম, শিক্ষার্থী ফারিয়া ও বিদায়ী শিক্ষক সেলিনা ইয়াসমিন।
সভায় বক্তারা সেলিনা ইয়াসমিনের কর্তব্যনিষ্ঠা, সময়ানুবর্তিতা ও নিজকে উজাড় করে দিয়ে শিক্ষকতা করার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসর জীবন সুস্থভাবে কাটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন।









