শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

শিবসা: প্রথম দেখার সেই ক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
শিবসা: প্রথম দেখার সেই ক্ষণ

অরুণ সান্যাল
সেদিন দুপুরের ঘামঝরা রৌদ্রোজ্জ্বল আলোয়
প্রথম যখন তোমার সামনে দাঁড়ালাম,
থমকে গিয়েছিল আমার চেনা জগতটাও।

দিগন্তজোড়া তোমার ওই বিশাল রূপ দেখে মনে হয়েছিল,
কোনো নদী নয়-এক জীবন্ত ইতিহাস বয়ে চলেছে।
বাতাসে উথাল-পাথাল নোনা ঘ্রাণ আর ঢেউয়ের গর্জন
প্রথমবার আমার কানে কোনো এক অচেনা তৃষ্ণার কথা বলেছিল।

বিস্ময়ে চেয়ে দেখেছিলাম, কীভাবে আকাশের সবটুকু নীল
তোমার অথৈ জলের গভীরে এসে আশ্রয় নিয়েছে।
তীরের পলিমাটিতে রাখা আমার প্রথম পদক্ষেপটি যেন
এক আজন্ম সম্পর্কের নীরব অঙ্গীকার ছিল।
ঢেউয়ের ছোঁয়ায় যখন পায়ের আঙুল ভিজে উঠল,
এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠেছিল আমার সত্তা।
বনের কোল ঘেঁষে তোমার বাঁক নেওয়া সেই ভঙ্গিটি
ছিল যেন কোনো লাজুক কিশোরীর প্রথম আড়চোখে চাওয়া।

সেই প্রথম দেখাতেই বুঝেছিলাম, আমার বুকের ভেতরকার
সবটুকু হাহাকার তোমার এই মোহনাতেই এসে মিশবে।
একপাশে সুন্দরবন আর মাঝে তোমার এই অশান্ত
বিস্তার সেদিন আমার কাছে এক মহাকাব্যের মতো মনে হয়েছিল।
শিবসা, সেই একটি দেখাতেই তুমি আমার হৃদয়ে স্থায়ী
এক গভীর ও নীল ক্ষত হয়ে আজীবন রয়ে গেলে।

Ads small one

বাংলাদেশ জাসদের আয়োজনে মহান মে দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাসদের আয়োজনে মহান মে দিবস পালিত

শুক্রবার (১লা মে) বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাষ্টার আব্দুল জব্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, সাম্যবাদী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সংগঠক প্রকাশ চন্দ্র মন্ডল, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, কাজী প্রফুল্ল, প্রবণ কুমার দাস প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন শ্রম শোষণ থেকে মুক্তির জন্য বাংলাদেশ জাসদসহ সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সৌহার্দ্য সিরাজ, এড. আবুল কালাম, কবি মনিরুজ্জামান মুন্না, মুনসুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র‌্যালি

মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ মে, বিকাল ৪টায় জজকোর্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আহবায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমান। সদস্য সচিব রুবেল গাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাস্টার ফজলুল হক, শ্রী সুকুমার চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, কৃষক নেতা মাস্টার আব্দুল জব্বার, শ্রী নিতাই চক্রবর্তী, কল্পনা ব্যানার্জী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মাসুদ, পল্লব সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা দৈনিক আট ঘণ্টা কর্মদিবস, সমকাজে নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি হ্রাস, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সাতক্ষীরা টেক্সটাইল মিল পুনরায় চালুকরণ, কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য, বাজার সিন্ডিকেট দমন এবং যানজট নিরসনে সাতক্ষীরার প্রধান সড়ক চারলেনে উন্নীত করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

 

মহান মে দিবসে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
মহান মে দিবসে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।