শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দীন (৮০) আর নেই। ২১ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাদঘাটাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুমের প্রথম জানাজা শনিবার সকাল ৮টায় শ্যামনগরের বাদঘাটার বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি উপজেলার মুন্সিগঞ্জের হরিণগরে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Ads small one

সম্পাদকীয়/ প্রসঙ্গ: সাতক্ষীরার জলবায়ু উদ্বাস্তুদের টেকসই পুনর্বাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: সাতক্ষীরার জলবায়ু উদ্বাস্তুদের টেকসই পুনর্বাসন

প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিক আঘাতে ভিটেমাটি হারিয়ে আশ্রয় খোঁজা এক পরম করুণ বাস্তবতা। নদীভাঙন, ঘন ঘন সামুদ্রিক ঘূর্ণিঝড় এবং ভূমিতে মারাত্মক লবণাক্ততার ধাক্কায় উপকূলীয় জেলা সাতক্ষীরার হাজার হাজার মানুষ নিজস্ব ঠিকানা হারিয়ে আজ নিঃস্ব। জীবিকার তাগিদে তারা ঠাঁই নিয়েছেন সাতক্ষীরা পৌর শহরে। তবে বাস্তবতা এটাই যে, প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকতে এসে তারা এবার মুখোমুখি হয়েছেন নগর জীবনের চরম অবহেলা ও বৈষম্যের। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত নাগরিক সংলাপে উঠে আসা তথ্য অনুযায়ী, শহরের প্রায় দুই লাখ বাসিন্দার মধ্যে ৫০ হাজারই জলবায়ু উদ্বাস্তু ও নি¤œ আয়ের বস্তিবাসীÑঅর্থাৎ প্রতি চারজনে একজন!
শহরের অর্থনীতি ও প্রতিদিনের সেবামূলক কর্মকা-ে এই মানুষগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। পরিচ্ছন্নতাকর্মী, দিনমজুর, রিকশাচালক কিংবা গৃহপরিচারিকার কাজ করে তারা নগর জীবনকে সচল রাখছেন। অথচ নগর পরিকল্পনায় তাদের জন্য নেই কোনো নির্দিষ্ট অধিকার বা সুরক্ষা। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ২০২৪ সালে সড়ক প্রশস্ত করার অজুহাতে উচ্ছেদ করা ইটাগাছা বস্তির ১০৪টি ভূমিহীন পরিবার আজও কোনো বিকল্প পুনর্বাসন ছাড়াই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় ভিটামাটি হারানো মানুষকে এভাবে উন্নয়নের নামে কোনো ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা মানবিকতার চরম লঙ্ঘন।
নাগরিক সমাজ উত্থাপিত ৮ দফা দাবি কেবল কোনো অনুদান বা ভিক্ষা নয়; এটি সংবিধানে স্বীকৃত নাগরিক অধিকারের মৌলিক দাবি। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অবিলম্বে টেকসই পুনর্বাসন নিশ্চিত করা, শহরজুড়ে স্থায়ী জলাবদ্ধতা দূর করা, বস্তিতে রেয়াতি মূল্যে গ্যাস-পানি-বিদ্যুৎ দেওয়া এবং তাদের সন্তানদের কারিগরি শিক্ষা ও নিখরচায় চিকিৎসার সুযোগ করে দেওয়া এখন সময়ের দাবি।
সাতক্ষীরা পৌরসভা ও জেলা প্রশাসনকে বুঝতে হবে, প্রান্তিক ও জলবায়ু উদ্বাস্তু জনগোষ্ঠীকে বাইরে রেখে কোনো ‘আধুনিক’ বা ‘টেকসই’ নগর গড়ে উঠতে পারে না। শুধু সড়ক চওড়া করে শহরের উন্নয়ন সম্ভব নয়, যদি না নাগরিকদের জীবনযাত্রার মান চওড়া করা যায়। তাই কেবল আশ্বাস নয়, উত্থাপিত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেÑএমনটাই আমাদের প্রত্যাশা।

শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

সংবাদদাতা: শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কোরেক্স সিরাপ (ফেনসিডিল সদৃশ), নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক গাজী মো. নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে নদীপথে মাদকের একটি বড় চালান আসছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে পারশেখালী সীমান্তে অভিযান চালানো হয়।

 

এ সময় ৬০০ বোতল কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ধুলিহরে বসতবাড়ি থেকে পানির পাম্প চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
ধুলিহরে বসতবাড়ি থেকে পানির পাম্প চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সড়াগাছির মোড়সংলগ্ন জাহানাবাজ গ্রামে এক সাবেক ইউপি সদস্যের নির্মাণাধীন বাড়ি থেকে পানির পাম্প (মোটর) ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ২১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের সময় এই চুরির ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত লিমেন হোসেন জানান, সকালে নতুন মোটর সেট করে ভবনের কাজ চলছিল। দুপুরে নামাজের জন্য মোটরের সুইচ বন্ধ করে মসজিদে যাওয়া হয়। নামাজ শেষে ফিরে দেখা যায়, পাইপ ভেঙে তারসহ মোটরটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দিনের আলোতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদকের প্রভাব বেড়ে যাওয়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।