রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে অভিযানে পাঁচ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ১৩

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
শ্যামনগরে অভিযানে পাঁচ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ১৩

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ জুলাই মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ লাখ ৪৭ হাজার টাকার মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা সূত্রে জানা গেছে, জুলাই মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) সহ পুলিশের বিভিন্ন দল গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারে অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা, ৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০৩ পিস ইয়াবা এবং ২ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ১৮৩ বোতল কোরেক্স ফেনসিডিল।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ২ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের একটি নম্বরবিহীন কালো রঙের ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ জব্দ করা মোট সম্পদের বাজারমূল্য দাঁড়ায় ৭ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা।

উপজেলার কাশিমাড়ী, সোয়ালিয়া, আটুলিয়া, নকিপুর, বল্লার টোপ, বংশীপুর, মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন এলাকা, নওয়াবেঁকী, কৈখালী পরাণপুর, নুরনগর ও মাদিয়া সহ বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন হয়।

এসব ঘটনায় শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা করা হয়েছে (মামলা নম্বর: ১, ১৬, ১৮, ২৭, ৩০, ৩১, ৩৯, ৪০, ৪১, ৪৪, ৪৫ ও ৪৬)।

অভিযান পরিচালনা করেন শ্যামনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্বাস আলী, খন্দকার আনোয়ার হোসেন, অনিরুদ্ধ রায়, আসাদুজ্জামান নূর, মোহাম্মদ বিপ্লব হোসেন, চিরঞ্জিত গাইন এবং বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, সামাজিক ও যুবসংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

 

Ads small one

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের অসুস্থতায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের অসুস্থতায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগ

দেশ টিভি, দেশ রূপান্তর ও বিডি নিউজের সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সংবাদদাতা: সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পটিতে সেবা প্রদান করেন খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার পর চোখের ছানি ও নালী অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স বসানোর জন্য খুলনা বিএনএসবি আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৫৫ জন রোগীকে চোখের পাওয়ার পরীক্ষা শেষে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন এবং সমন্বয়কারী মো. জাহিদুর রহমান (শোভন)। সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

 

কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার খলজি। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক অলক কুমার এবং অলিউর রহমান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল আজিজ, সুমন হোসেন ও আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে শ্রেণিশিক্ষকগণ শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির চিত্র তুলে ধরেন এবং পড়াশোনার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। সভায় সহকারী শিক্ষক জি.এম আব্দুল হামিদ, শামসুর রহমান লালটু, রফিউল্লাহ, মাওলানা আব্দুল ওহাব এবং শাহানাজ পারভীনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।