রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে অভিযানে পাঁচ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ১৩

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
শ্যামনগরে অভিযানে পাঁচ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ১৩

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ জুলাই মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ লাখ ৪৭ হাজার টাকার মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা সূত্রে জানা গেছে, জুলাই মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) সহ পুলিশের বিভিন্ন দল গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারে অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা, ৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০৩ পিস ইয়াবা এবং ২ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ১৮৩ বোতল কোরেক্স ফেনসিডিল।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ২ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের একটি নম্বরবিহীন কালো রঙের ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ জব্দ করা মোট সম্পদের বাজারমূল্য দাঁড়ায় ৭ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা।

উপজেলার কাশিমাড়ী, সোয়ালিয়া, আটুলিয়া, নকিপুর, বল্লার টোপ, বংশীপুর, মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন এলাকা, নওয়াবেঁকী, কৈখালী পরাণপুর, নুরনগর ও মাদিয়া সহ বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন হয়।

এসব ঘটনায় শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা করা হয়েছে (মামলা নম্বর: ১, ১৬, ১৮, ২৭, ৩০, ৩১, ৩৯, ৪০, ৪১, ৪৪, ৪৫ ও ৪৬)।

অভিযান পরিচালনা করেন শ্যামনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্বাস আলী, খন্দকার আনোয়ার হোসেন, অনিরুদ্ধ রায়, আসাদুজ্জামান নূর, মোহাম্মদ বিপ্লব হোসেন, চিরঞ্জিত গাইন এবং বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, সামাজিক ও যুবসংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

 

Ads small one

বেনাপোল বন্দরে পরিচালকের পদসহ ৭৯টি পদ শূন্য, ব্যাহত কার্যক্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
বেনাপোল বন্দরে পরিচালকের পদসহ ৭৯টি পদ শূন্য, ব্যাহত কার্যক্রম

এমএ রহিম, বেনাপোল (যশোর): দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোলে চরম জনবলসংকট তৈরি হয়েছে। বন্দরের অনুমোদিত পরিচালকের পদসহ মোট ৭৯টি পদ খালি থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্য ও প্রশাসনিক তদারকি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, গুদাম ও ইয়ার্ড পরিচালনাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনুমোদিত ২১৬টি পদের বিপরীতে বর্তমানে কাজ করছেন মাত্র ১৪১ জন। অর্থাৎ প্রায় ৩৪.৭ শতাংশ পদই খালি রয়েছে। এর পাশাপাশি উপপরিচালকের ৪টি পদের মধ্যে ৩টিই শূন্য। অথচ একই পদে ঢাকার প্রধান কার্যালয়ে অনুমোদিত ৪টি পদের বিপরীতে ৭ জন কর্মকর্তা কর্মরত আছেন।
গত ৩ আগস্ট থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের পদটি খালি রয়েছে। প্রশাসনিক প্রধানের পদ শূন্য থাকায় সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের সমস্যা হচ্ছে। একজন উপপরিচালককেই চারজন কর্মকর্তার কাজ সামলাতে হচ্ছে।
জনবলসংকটের কারণে আমদানিকৃত পণ্য খালাস ও লোড-আনলোডে অতিরিক্ত সময় লাগছে। এতে ব্যবসায়ীদের পরিবহন ও সংরক্ষণ ব্যয় বাড়ার পাশাপাশি বন্দরের অবকাঠামোগত সক্ষমতা কমে যাচ্ছে।
বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, সময়মতো পণ্য লোড-আনলোড না হওয়ায় এক দিনের কাজ সম্পন্ন করতে দুই দিন সময় লাগছে, যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক বাজারে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, দ্রুত নতুন নিয়োগের পাশাপাশি ঢাকা থেকে অতিরিক্ত কর্মকর্তাদের মাঠে পদায়ন করে সংকট সাময়িক নিরসন করা সম্ভব।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান জানান, বেনাপোল বন্দরের জনবলসংকট নিরসনে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার চেষ্টা চালানো হচ্ছে।

 

দৈনিক প্রবাহ অফিসে হামলার নিন্দায় সাতক্ষীরা প্রেস ক্লাব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
দৈনিক প্রবাহ অফিসে হামলার নিন্দায় সাতক্ষীরা প্রেস ক্লাব

খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক প্রবাহ’ কার্যালয়ে ১০ আগস্ট গভীর রাতে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতারা। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি

সীমান্তে বিজিবির অভিযানে ১ জন আটক, সাড়ে লাখ টাকার মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে ১ জন আটক, সাড়ে লাখ টাকার মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ জন বাংলাদেশি নাগরিককে আটকসহ ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। ১৫ ও ১৬ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর বৈকারী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বৈকারী বিওপির দল সাতক্ষীরা সদরের বলদঘাটা পাকা রাস্তা এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপি কেড়াগাছি এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকার ভারতীয় চিনি এবং মাদরা বিওপি রাজপুর এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অন্যদিকে, সুলতানপুর বিওপির টহলদল কলারোয়ার তালশারী এলাকা থেকে ৮০০ টাকা মূল্যের ভারতীয় অনস্কফ সিরাপসহ মো. আইজুল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি কলারোয়ার সুলতানপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব হানি ঘটছে।