বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

0-0x0-0-0-{}-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকে কৃষকের চাষাবাদ কাজে ব্যবহৃত দুটি পাওয়ার ট্রিলার পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।

 

১৯ আগষ্ট (বুধবার) বিষয়টি নিয়ে ভুক্তভোগী পশ্চিম ধুমঘাট গ্রামের সন্তোষ কুমার মন্ডলের পুত্র প্রকাশ চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার রবী মন্ডলের পুত্র জগদীশ মন্ডল, গৌরপদ মন্ডলের পুত্র জয়দেব মন্ডল, পতিরাম মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল, শিবপদ মন্ডলের পুত্র মিলন মন্ডলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ চন্দ্র মন্ডল উল্লেখ করেন, জগদীশ, জয়দেব, প্রদীপ ও মিলন কিশোর গ্যাংয়ের সংক্রিয় সদস্যসহ মাদক সেবনকারী।

 

ইতিপূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে সিআর ২২৭/২৫ নং মামলা দায়ের করা হয়। মামলাকে কেদ্র করে আসামীরা প্রকাশের বিভিন্নভাবে ক্ষতিন সাধন করার পায়তারা করতে থাকে। ১৯ আগষ্ট রাত ২টায় দিকে প্রকাশ ও তার স্ত্রী দীপালি প্রতিদিনের ন্যায় পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদের জন্য বিলে যায়।

 

এ সময় তারা দেখতে পায় জগদীশ, জয়দেব মন্ডল, প্রদীপ মন্ডল, মিলনসহ ২/৩ জন তাদের দুটি পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ খুলে নিয়ে পাওয়ার ট্রিলার দুটি দুই পুকুরে ফেলে দেয়। এ সময় তাদের নিকট দেশীয় অস্ত্র থাকায় প্রকাশ ও তার স্ত্রী তাদের নিকট যেতে পারিনি। বিষয়টি জানাজানি হলে ২০ আগষ্ট সকালে স্থানীয়দের সহযোগিতায় বিলের পুকুর থেকে পাওয়ার ট্রিলার দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রকাশ মন্ডল বলেন, আমি একজন গরীব কৃষক। অনেক কষ্ট করে দুটি পাওয়ার ট্রিলার ক্রয় করে স্ত্রীকে সাথে নিয়ে ধুমঘাট মাঠসহ বিভিন্ন স্থানের বিলে ধান চাষাবাদের জন্য কাজ করি। পূর্ব শত্রুতার জের ধরে জগদীশ, জয়দেব, প্রদীপ ও মিলন আমার ক্ষতি সাধন করছে। আমার আনুমানিক আশি হাজার টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া দুই দিন চাষাবাদ করতে না পারায় অন্য কৃষকের মাথায় হাত। আমি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে প্রাক্তন ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রশাসনের নিকট অনুরোধ করব এ ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত জগদীশ বলেন, ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। প্রকাশের সাথে আমাদের একটি মামলা চলমান। আমাদেরকে নতুন করে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Ads small one

কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী ট্যাংকার বসতবাড়িতে, ভবন ক্ষতিগ্রস্থ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী ট্যাংকার বসতবাড়িতে, ভবন ক্ষতিগ্রস্থ

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার লরি সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে বাড়ির বাথরুমসহ ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে একটি প্রাইভেটকারের গ্লাস। দুর্ঘটনার সময় ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা।

বুধবার (২০ আগস্ট ২০২৬) ভোরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গ্যাসবাহী ট্যাংকারটির নম্বর চট্টগ্রাম মেট্রো-ঢং-৬১-০৩৯৮।

স্থানীয় সূত্রে জানাগেছে, গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারের মাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি সড়কের পাশের স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা করে। এতে বাড়ির বাথরুমের বিল্ডিং ভেঙে ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে বাড়ির অপর একটি অংশেও আঘাত লাগে।

বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা সবাই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে এসে তাঁরা দেখতে পান, একটি গ্যাসবাহী ট্যাংকার তাঁদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে বাথরুমসহ বাড়ির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, ভোররাতে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে। জনবসতিপূর্ণ এলাকায় গ্যাসবাহী ট্যাংকারের মতো ঝুঁকিপূর্ণ যান নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

এবিষয়ে থানার অফিসার ইনচার্র রোকসানা খাতুন বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে।

 

ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে ১৫ দিনে ৪ হাজার ৯২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি, কমেছে দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে ১৫ দিনে ৪ হাজার ৯২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি, কমেছে দাম

এম শফিকুল ইসলাম, ভোমরা: গত ৩ আগস্ট থেকে ভোমরা স্থল বন্দর ব্যবহার করে ভারত থেকে ৩২০টি ট্রাকে ৪ হাজার ৯২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। ভোমরায় কাস্টম হাউজের রাজস্ব শাখা এ তথ্য নিশ্চিত করেন। বন্দর ব্যবসায়ী বলছেন, পর্যাপ্ত কাঁচামরিচ আমদানি হওয়ায় গ্রাম ও শহর অঞ্চলের হাট-বাজারগুলোতে কমেছে কাঁচা মরিচের দাম।

 

এখন কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৮০ টাকায়। যা ১৫ দিন আগে প্রতি কেজি ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, মূল্য স্থিতিশীল ও চাহিদা পূরণে পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ায় এবং স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহের কারণে সাধারণ ক্রেতারা ক্রয়মূল্য সুবিধা পাচ্ছেন। স্বস্তি ফিরে এসেছে বাজারমূল্যে।

এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমে গেছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। ভোমরা বন্দর দিয়ে গত ২/৩দিন কাঁচা মরিচ আমদানি নেই বললেও চলে। বাজারে হঠাৎ করে দাম কমে যাওয়ায় এখন মুনাফার পরিবর্তে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন আমদানিকারক ব্যবসায়ীরা।

 

আমদানিকারক ফারহাদ হোসেন জানিয়েছেন, বিপুল পরিমাণ কাঁচা মরিচ সরবরাহ থাকায় আগস্ট মাস পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে আবার চাহিদায় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানির লক্ষ্য এলসি (ঋণপত্র) খোলার প্রস্তুতি নিচ্ছে।

 

বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি অনুমতি (আইপি) নিয়ে আবার পুরোদমে চলবে কাঁচা মরিচ আমদানি কার্যক্রম। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কাঁচা মরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানি অনুমতি বহাল রাখে।

সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় হাজী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যবসায়ী সমিতি সম্মেলন কক্ষে হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার আয়োজনে হাজী সম্মেলন-২০২৬ আগামী শনিবার ২২ আগস্ট সকালে তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) অনুষ্ঠিত হবে।

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে এবং সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেবেন আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাতক্ষীরার সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্মেলনে হজ্বের হকিকত, ফরজ হজ্ব আদায় না করলে কি বিধান, হাজীগণ আল্লাহর মেহমান ও পাপমুক্তির ঘোষনার-তাৎপর্য, কল্যাণকর সমাজ গঠনে হজ্বের শিক্ষা ও হাজী সাহেবদের ভূমিকা বিষয়ে আলোচনা করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরামবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরা জেলার সম্মানিত আল্লাহর মেহমানদের একত্রিত করে মক্কা, মদিনা ও আরাফাতের স্মৃতিকে স্মরণ করানো, হজ্বের শিক্ষা সমাজে প্রতিফলন এবং দেশ ও জাতির জন্য দোয়া ও কল্যাণ কামনা করা হবে। ডেলিগেট কার্ড সংগ্রহ করী জেলার সম্মানিত ‘হাজী সাহেবদের (পুরুষ ও মহিলা) এই মহতি সম্মেলনে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।