বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে নবাগত ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
আশাশুনিতে নবাগত ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাহাঙ্গীর আরিফ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন। আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা ডিএমপি ডিবিতে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের সন্তান। ওসি জাহাঙ্গীর আরিফ ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

 

নবাগত (ওসি) বুধবার সন্ধ্যায় আশাশুনি থানায় পৌঁছে ওসি শামীম আহমদ খানের কাছ থেকে চার্জ বুঝিয়ে নেন। এসময় থানার ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় কুমার দাস, সেকেন্ড অফিসার এসআই লক্ষণ চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। যোগদানের পর ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যে কোনো প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর।

 

আশাশুনি থানা এলাকায় সকল অপরাধমূলক কর্মকান্ড সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, সাবেক ওসি শামীম আহমদ খানকে সাতক্ষীরা সদর সার্কেলে বদলি করা হয়েছে।

 

 

Ads small one

শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ, বিশেষ করে আমের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে আমের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, সহকারী সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর কবির, মো. নাজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. রওশন আলী, দীপঙ্কর কুমার তারাফদার, মো. কবির হোসাইন, রাহিমা খাতুন, মো. আবুল হাসান ও ফারহানা সুলতানাসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনায় বিভিন্ন কর্মর্সচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনায় বিভিন্ন কর্মর্সচি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২৬ আগস্ট সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ: প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি, খ গ্রুপ: পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি ও গ গ্রুপ: অষ্টম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় শিশু বিকাশ কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে উপস্থিত হয়ে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তথ্যবিবরণী

 

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পিরোজপুর এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম নিজ বসতবাড়ির পাশে অবস্থিত মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।