শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী, পুরুষ ও যুবদের জন্য নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির ‘শক্তি’ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।
গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া দুদিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩ সেপ্টেম্বর বেলা চারটায় সিসিডিবি শক্তি প্রকল্পের কার্যালয়ে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী।
প্রধান অতিথি ছিলেন সিসিডিবির ‘পিসি আরসিবি’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রূপন রায়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে আলোচনা করেন অপর্ণা মল্লিক ও ললিতা রানী মিস্ত্রি। অনুষ্ঠানে দুটি ইউনিয়নের ২৫ জন প্রতিনিধি ও সংস্থার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি











