শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

সংবাদদাতা: শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কোরেক্স সিরাপ (ফেনসিডিল সদৃশ), নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক গাজী মো. নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে নদীপথে মাদকের একটি বড় চালান আসছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে পারশেখালী সীমান্তে অভিযান চালানো হয়।

 

এ সময় ৬০০ বোতল কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Ads small one

হাসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
হাসি

মোমিন রহমান
আগে যখন তুমি মৃদু হাসতে
চোখকে ছুঁতো তোমার সেই হাসি

এখন তুমি ভেঙে পড়ো
উচ্ছ্বসিত হাসিতে
কিন্ত চোখকে স্পর্শ
করে না এই হাসি

তখন তুমি বালিকা ছিলে
এখন রমণী!

যদি তুমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
যদি তুমি

মোসলেহ উদ্দিন বাবুল
আজ যদি তুমি আসো
অকস্মাৎ কড়া নাড়ো গেটে, দরোজায়,
আমি উঠে, আনমনে হেঁটে, উঠে
পাল্লা খুলেই দেখি, তোমাকে, তোমায়

খোদার কসম, হার্টবিট মিস হবে,
থেমে যাবে জলস্রোত,
প্রবাহ, বাতাস,
সমুদ্রের উচ্ছাস আর
ক্ষীণতোয়া স্রোতস্বিনীর প্রফুল্ল কল্লোল

আকাশ সুনীল হবে, বিদ্যুৎ ঝলসে ওঠা
শ্বেতরশ্মি, বিদীর্ণ আকাশ,
কোকিল মূখর হবে, কৃষ্ণচূড়া
ছড়াবে লালিমা,
বিকিরিত তৃণের সবুজ
স্বপ্নের সুরভী হয়ে,
জেগে যাবে অকস্মাৎ ।

তখন সম্পন্ন আমি
সবকিছু দিয়ে দেবো
আধ-খাওয়া সিগারেট, ওয়াকম্যান
এবং কলম, বিশ্বস্ত বালক ভৃত্য,
আমার সকল কিছু
অস্থাবর
এবং স্থাবর
সবকিছু তুলে দেবো
আনন্দের অপার আগ্রহে ;

যদি তুমি আসো, আসো যদি,
যদি এসে যাও !

শেষ চুম্বন আমার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
শেষ চুম্বন আমার

‎সুশান্ত হালদার
‎‎তুমি কি সেই পারিজাত
‎বর্ষার কদমে এনেছিলে ঘৃতকুমারীর কামাতুর সুবাস?
‎ওগো মধুমালতী
‎তুমি কি সেই পারিজাত
‎রক্তকরবী বুকে এনেছিলে দ্রোণাচার্য অভিশাপ?
‎তুমি কি সেই পারিজাত
‎ভেবেছিলে যাগযজ্ঞ ছাড়াই লক্ষ্যভেদী অর্জুন হবে তোমার?
‎আমাকে দেখ
‎ক্ষতগুলো সব হেমবর্ণ অত্যুজ্জ্বল, নিপীড়িতের নির্য়াস
‎গন্ধর্বকুলে ডেকে এনেছি তাই নিজেই নিজের সর্বনাশ,
‎তুমি কি সেই পারিজাত
‎ভেবেছিলে লোহিত চন্দনে লেখা হবে ইতিহাস তোমার?
‎আমাকে দেখ
‎পারস্য তটে সিন্ধু ভুলেছি, ইন্দো আর্যে দ্রাবিড়,
‎ইতিহাস বিধৌত বাংলাদেশ যদি হয় আমার
‎টগর বুকে ‘বিজয়া’ লিখে…
‎শারদ স্মরণীয়তায় পারিজাত বুকে শেষ চুম্বন আমার!