শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

মৎস্য ও কাঁকড়া ঘেরের রাস্তার পাশে সবজির চাষ, বদলাচ্ছে উপকূলের কৃষিচিত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
মৎস্য ও কাঁকড়া ঘেরের রাস্তার পাশে সবজির চাষ, বদলাচ্ছে উপকূলের কৃষিচিত্র

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় মৎস্য ও কাঁকড়া ঘেরের রাস্তার দুই পাশ এবং ঘেরের আইলে এখন দেখা মিলছে নানা ধরনের সবজির চাষ। একসময় এসব জায়গা অনেকটাই অনাবাদি পড়ে থাকলেও বর্তমানে স্থানীয় কৃষক ও ঘের মালিকরা সেই জমি কাজে লাগিয়ে লাউ, কুমড়া, করলা, বরবটি, শসা, চিচিঙ্গা, ধুন্দল, ঢেঁড়শ, পুঁইশাকসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন।

সরেজমিনে উপকূলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মৎস্য ও কাঁকড়া ঘেরের চারপাশের উঁচু রাস্তা ও আইলে সারি সারি সবজির গাছ। কোথাও বাঁশের তৈরি মাচায় লাউ, কুমড়া ও চিচিঙ্গা ঝুলছে, আবার কোথাও মাটিতে বিছিয়ে রয়েছে শসা, বরবটি ও অন্যান্য সবজির গাছ। ঘেরের পানিতে মাছ-কাঁকড়া চাষের পাশাপাশি রাস্তার দুই পাশে সবজি চাষ করে একই জায়গা থেকে বাড়তি আয় করছেন অনেক পরিবার।

স্থানীয় চাষিরা জানান, উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে কৃষিজমিতে সারা বছর সবজি চাষ করা কঠিন। তবে ঘেরের রাস্তা ও উঁচু আইলে মাটি তুলে জৈব সার প্রয়োগ করে তুলনামূলকভাবে সহজে সবজি চাষ করা যায়। এতে আলাদা করে বেশি জমির প্রয়োজন হয় না। ঘেরের রাস্তার অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি অর্থও পাওয়া যাচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে অনেক এলাকায় মাটির লবণাক্ততা কিছুটা কমে আসায় সবজি চাষের সুযোগ তৈরি হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শ্যামনগরে চলতি মৌসুমে ঘেরের আইলে ব্যাপকভাবে সবজি চাষ হচ্ছে এবং ঘেরের আইলে সবজি উৎপাদনের পরিমাণও উল্লেখযোগ্য।

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিউল ইসলাম বলেন, ঘেরের রাস্তা ও আইলের অব্যবহৃত জায়গায় পরিকল্পিতভাবে সবজি চাষ করলে একই জমি থেকে কৃষকরা বাড়তি আয় করতে পারেন। উপকূলীয় এলাকায় লবণাক্ততা সহনশীল সবজির চাষ বাড়ানো গেলে কৃষকের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকদের ঘেরের পাড়ে সবজি চাষে উৎসাহিত করছেন কি না জানতে চাইলে কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, আমরা উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রতিনিয়ত কৃষকদের সাথে পরামর্শ করে এবং তাদের পতিত জায়গায় বিভিন্ন সবজি চাষ করতে উদ্বুদ্ধ করছি এবং প্রতিটি মুহূর্ত কৃষকদের সাথে আমাদের অফিস স্টাফ সহ আমি যোগাযোগ রেখেছি কোথাও কোন কৃষকের কোন সমস্যা থাকলে সাথে সাথে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি ।

কৃষিবিদ মো. ওয়ালিউল ইসলাম প্রতিবেদককে জানান, শ্যামনগরে ২০২৬ অর্থ বছরে ১৫০০ হেক্টর জমিতে কৃষি চাষ হচ্ছে। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন তিনি।

শুক্রবার(২১ আগস্ট) সকালে সরজমিনে দেখাযায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী পানখালি, হরিনগর, নীলডুমুর এলাকার বেশ কিছু ঘেরের পতিত জায়গায় সবজি চাষ করা হচ্ছে, এ বিষয়ে স্থানীয় কৃষকদের কাছে জানতে চাইলে। পানখালী গ্রামের কৃষাণী, কনিকা রানী ও হরিনগর গ্রামের শরমা রানী বলেন,ঘেরের রাস্তার দুই পাশ আগে তেমন কোনো কাজে লাগত না। এখন সেখানে সবজি লাগিয়েছি। পরিবারের সবজির চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে কিছু আয়ও হচ্ছে।”

নীলডুমুর এলাকার মনজুরা খাতুন, জানান, মাছ বা কাঁকড়া চাষের পাশাপাশি ঘেরের রাস্তা ও আইল ব্যবহার করে সবজি উৎপাদন করলে একই জায়গা থেকে দুই ধরনের আয় করা সম্ভব। এতে ঘেরের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জায়গাটিও উৎপাদনশীল হয়ে ওঠে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিকের উপজেলা সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, জলাবদ্ধতা, অতিবৃষ্টি ও বাজারজাতকরণ এখনো বড় চ্যালেঞ্জ।

 

সাম্প্রতিক বছরগুলোতে শ্যামনগরসহ উপকূলীয় এলাকায় জলাবদ্ধতার কারণে ফসল ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। তাই উপকূলে মৎস্য ও কাকড়া চাষ এলাকায় পানি সরবরাহ নিয়ম মত রাখতে হবে তাহলে কোন ভাবেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। রামকৃষ্ণ আরো বলেন, ঘেরের রাস্তা ও আইলে পরিকল্পিতভাবে সবজি চাষ বাড়ানো গেলে একদিকে পতিত জায়গার সর্বোচ্চ ব্যবহার হবে, অন্যদিকে উপকূলের মানুষের আয় ও পুষ্টি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি লবণসহিষ্ণু সবজির জাত, জৈব সার ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে এ উদ্যোগ আরও সফল হতে পারে।

তবে উপকূলের লবণাক্ত পরিবেশ ও নানা প্রতিকূলতার মধ্যেও মৎস্য-কাঁকড়া ঘেরের রাস্তার দুই পাশে সবুজ সবজির সমারোহ এখন স্থানীয় মানুষের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। মাছ-কাঁকড়ার পাশাপাশি সবজি উৎপাদনের এই সমন্বিত চাষাবাদ ভবিষ্যতে উপকূলের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

Ads small one

তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাক। শুক্রবার (২১ আগস্ট) এই কিংবদন্তি অভিনেতাকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রয়াণ দিবসে রাজ্জাককে গভীর আবেগে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রাজ্জাককে শুধু কিংবদন্তি নয়, চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার অন্যতম আশ্রয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রাজ্জাকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরে শাকিব বলেন, ‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো – খুবই ব্যক্তিগত।’

নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্রনায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
কিং খান পোস্টে আরও লেখেন, ‘তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’

সবশেষে তিনি জানান, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও ভয়াবহ বাজেট সংকটে থাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে নেমেছেন পাঁচ নারী ও তিন পুরুষ। তবে বিশ্বের প্রধান শক্তিগুলো এ বিষয়ে বিভক্ত থাকায় কে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রার্থীদের সমর্থন যাচাইয়ে প্রথম অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তা সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠাবে। তবে প্রয়োজনীয় নয়টি ভোটের পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া) ভেটো এড়ানোই হবে মূল চ্যালেঞ্জ।

রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা): আঙ্কটাডের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তিতে মধ্যস্থতা করে তিনি প্রশংসিত হন। ৭০ বছর বয়সী এই প্রার্থী ইহুদি পরিবারের সন্তান, যাদের স্বজনরা হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন।

মিশেল বাচেলেত (চিলি): ৭৪ বছর বয়সী চিলির এই সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ছিলেন। উইঘুর নির্যাতন নিয়ে প্রতিবেদন দেওয়ায় চীনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। গর্ভপাতের অধিকার সমর্থন করায় যুক্তরাষ্ট্র তার সমালোচনা করেছে এবং নিজ দেশ চিলিও সমর্থন প্রত্যাহার করেছে। তবে মেক্সিকো ও ব্রাজিল তাকে সমর্থন দিচ্ছে।

মারিয়া ফার্নান্দা এসপিনোসা (ইকুয়েডর): সাধারণ পরিষদের সাবেক সভাপতি ৬১ বছর বয়সী এসপিনোসা সংস্থাটির ব্যাপক সংস্কার এবং সংঘাত এড়াতে আগাম সতর্কতা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। অ্যান্টিগুয়া ও বারবুডা তাকে সমর্থন করলেও নিজ দেশ ইকুয়েডর সমর্থন দেয়নি।

রাফায়েল গ্রসি (আর্জেন্টিনা): ৬৫ বছর বয়সী এই জ্যেষ্ঠ কূটনীতিক বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান। ইরানের পরমাণু কর্মসূচি ও ইউক্রেনের জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্যারোলিন রড্রিগেস-বির্কেট (গায়ানা): ৫২ বছর বয়সী গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত সংস্থাটির হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খানহাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
ইভোনে এ-বাকি (ইকুয়েডর): ৭৫ বছর বয়সী এই কূটনীতিক ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। লেবানিজ বংশোদ্ভূত এ-বাকিকে টোঙ্গা মনোনীত করেছে এবং কাতারসহ উপসাগরীয় অঞ্চলে তার ভালো প্রভাব রয়েছে।

ম্যাকি সাল (সেনেগাল): ৬৪ বছর বয়সী সেনেগালের সাবেক প্রেসিডেন্ট একমাত্র প্রার্থী যিনি ল্যাটিন আমেরিকার নন। আফ্রিকান ইউনিয়ন ও নিজ দেশের সমর্থন পেলেও তার বিরুদ্ধে নিজ দেশে সহিংস বিক্ষোভ দমনের অভিযোগ রয়েছে।

ওলার ওতুন্নু (উগান্ডা): ৭৫ বছর বয়সী ওতুন্নু কফি আনানের অধীনে শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চার জন। শপথ গ্রহণের জন্য তারা বঙ্গভবনে পৌঁছেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতির শপথগ্রহণের পর নতুন রাষ্ট্রপতি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন।

জানা গেছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২শ’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, যারা শপথের জন্য ডাক পেয়েছেন তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, ক্ষমতাসীন বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সেখানকার সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।