শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা আব্দুল মতিন(৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর পৌরসদরের বাসস্ট্যান্ড থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শ্যামনগর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, গত ২৫ মার্চ শ্যামনগর ফিলিং স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন শ্যামনগর থানার এএসআই রাসেল হোসেন। এসময় জ¦ালানী তেল নেয়াকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে আব্দুল মতিন রাসেল হোসেনের উপর হামলা করে। একপর্যায়ে ইউনিফর্ম পরিহিত থাকা সত্ত্বেও তার শার্টের কলার চেপে ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে।

 

এঘটনায় গত ২৬ মার্চ এএসআই রাসেল হোসেন বাদি হয়ে আব্দুল মতিনকে একমাত্র আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করে। ইতিমধ্যে উক্ত মামলায় আব্দুল মতিনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, জামিন না নেয়ায় বিজ্ঞ আদালত আব্দুল মতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। পুলিশের উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ads small one

তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাক। শুক্রবার (২১ আগস্ট) এই কিংবদন্তি অভিনেতাকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রয়াণ দিবসে রাজ্জাককে গভীর আবেগে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রাজ্জাককে শুধু কিংবদন্তি নয়, চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার অন্যতম আশ্রয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রাজ্জাকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরে শাকিব বলেন, ‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো – খুবই ব্যক্তিগত।’

নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্রনায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
কিং খান পোস্টে আরও লেখেন, ‘তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’

সবশেষে তিনি জানান, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও ভয়াবহ বাজেট সংকটে থাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে নেমেছেন পাঁচ নারী ও তিন পুরুষ। তবে বিশ্বের প্রধান শক্তিগুলো এ বিষয়ে বিভক্ত থাকায় কে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রার্থীদের সমর্থন যাচাইয়ে প্রথম অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তা সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠাবে। তবে প্রয়োজনীয় নয়টি ভোটের পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া) ভেটো এড়ানোই হবে মূল চ্যালেঞ্জ।

রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা): আঙ্কটাডের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তিতে মধ্যস্থতা করে তিনি প্রশংসিত হন। ৭০ বছর বয়সী এই প্রার্থী ইহুদি পরিবারের সন্তান, যাদের স্বজনরা হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন।

মিশেল বাচেলেত (চিলি): ৭৪ বছর বয়সী চিলির এই সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ছিলেন। উইঘুর নির্যাতন নিয়ে প্রতিবেদন দেওয়ায় চীনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। গর্ভপাতের অধিকার সমর্থন করায় যুক্তরাষ্ট্র তার সমালোচনা করেছে এবং নিজ দেশ চিলিও সমর্থন প্রত্যাহার করেছে। তবে মেক্সিকো ও ব্রাজিল তাকে সমর্থন দিচ্ছে।

মারিয়া ফার্নান্দা এসপিনোসা (ইকুয়েডর): সাধারণ পরিষদের সাবেক সভাপতি ৬১ বছর বয়সী এসপিনোসা সংস্থাটির ব্যাপক সংস্কার এবং সংঘাত এড়াতে আগাম সতর্কতা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। অ্যান্টিগুয়া ও বারবুডা তাকে সমর্থন করলেও নিজ দেশ ইকুয়েডর সমর্থন দেয়নি।

রাফায়েল গ্রসি (আর্জেন্টিনা): ৬৫ বছর বয়সী এই জ্যেষ্ঠ কূটনীতিক বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান। ইরানের পরমাণু কর্মসূচি ও ইউক্রেনের জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্যারোলিন রড্রিগেস-বির্কেট (গায়ানা): ৫২ বছর বয়সী গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত সংস্থাটির হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খানহাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
ইভোনে এ-বাকি (ইকুয়েডর): ৭৫ বছর বয়সী এই কূটনীতিক ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। লেবানিজ বংশোদ্ভূত এ-বাকিকে টোঙ্গা মনোনীত করেছে এবং কাতারসহ উপসাগরীয় অঞ্চলে তার ভালো প্রভাব রয়েছে।

ম্যাকি সাল (সেনেগাল): ৬৪ বছর বয়সী সেনেগালের সাবেক প্রেসিডেন্ট একমাত্র প্রার্থী যিনি ল্যাটিন আমেরিকার নন। আফ্রিকান ইউনিয়ন ও নিজ দেশের সমর্থন পেলেও তার বিরুদ্ধে নিজ দেশে সহিংস বিক্ষোভ দমনের অভিযোগ রয়েছে।

ওলার ওতুন্নু (উগান্ডা): ৭৫ বছর বয়সী ওতুন্নু কফি আনানের অধীনে শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চার জন। শপথ গ্রহণের জন্য তারা বঙ্গভবনে পৌঁছেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতির শপথগ্রহণের পর নতুন রাষ্ট্রপতি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন।

জানা গেছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২শ’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, যারা শপথের জন্য ডাক পেয়েছেন তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, ক্ষমতাসীন বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সেখানকার সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।