রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে সুন্দরবনের ৪০ বাঘবিধবাকে নিয়ে বিশেষ সেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
শ্যামনগরে সুন্দরবনের ৪০ বাঘবিধবাকে নিয়ে বিশেষ সেশন

এমএ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্টের (আইসিডি) আয়োজনে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে বুড়িগোয়ালিনী পিএমসি কার্যালয়ে ‘মন সুস্থ থাক, জীবন এগিয়ে যাক ৩.০’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। বাঘবিধবাদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি তাঁদের টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে। সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও জীবনের নানা সংকট নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন।

জেসিআই ঢাকা সাউথের প্রেসিডেন্ট লোকাল নাইম হায়দার জানান, মানসিক সুস্থতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বাঘবিধবাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাঁদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও তাঁরা কাজ করছেন, যাতে তাঁরা স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

পাস্ট লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর কাজী মোতায়াজ্জেদ বিল্লাহ জানান, বাঘবিধবাদের জীবনে স্বস্তি ও স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। সমন্বিত এই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরিবারকে আরও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে বলে তারা বিশ্বাস করেন।

বাঘবিধবা খাদিজা খাতুন জানান, স্বামীকে হারানোর পর অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। এখন তাঁদের কথা শোনা হচ্ছে, মানসিকভাবে সাহস দেওয়া হচ্ছে এবং কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছেÑএতে তারা নতুন করে বাঁচার সাহস পাচ্ছেন। জেসিআইয়ের পক্ষ থেকে দর্জির দোকান করে দেওয়ায় তিনি এখন স্বাবলম্বী।

আরেক বাঘবিধবা পারভীন খাতুন জানান, আগে নদীতে জাল টেনে মাছ ধরে কষ্ট করে সংসার চালাতেন। জেসিআই থেকে চাল ও পোল্ট্রি ফিডের ব্যবস্থা করে দেওয়ায় তিনি এখন স্বাবলম্বী।
আইসিডির সভাপতি আশিকুজ্জামান স্বাগত বক্তব্যে জানান, বাঘবিধবাদের মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেআইবি চেয়ারপারসন জেসিআই ঢাকা সাউথ সাখাওয়াত হোসেন, জেসিআই জিআইবি বিজনেস তৌসিফ মুস্তাসিন রাফিন, সিনেটর মো. আতিকুর রহমান সম্রাট, মো. নূর ইয়াশ শামস, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংবাদিক পিযুষ বাউয়ালিয়া পিন্টু, আইসিডির সদস্য মো. হাফিজুর রহমান, মো. আশিকুর রহমান, মো. ইমাম হোসেন এবং মুন্তাকিমুল ইসলাম রুহানি প্রমুখ।

 

Ads small one

কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো

বাংলাদেশ ক্রিকেটের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বল হাতে তার আগমনটা ছিল এমনই বিস্ময়কর যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের জন্য আলাদা এক জায়গা তৈরি করে ফেলেছেন। সময়ের স্রোতে সেই অভিষেকের ১১ বছর পেরিয়ে গেছে। এবার ৩১ বছরে পা দিয়েছেন বাংলাদেশের এই পেস তারকা।

রবিবার তার ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তার সাবেক আইপিএল দল চেন্নাই সুপার কিংস। কাটার মাস্টারের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘কাটারের জাদুতে গুরুত্বপূর্ণ সেই উইকেটগুলো ক্রিকেটপ্রেমীদের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না! শুভ জন্মদিন, ফিজ!’

আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ২০১৫ সালের ২৪ এপ্রিল। আর প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন তাকে নিয়ে বড় কিছু ভাবা যেতেই পারে।

পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেটের দেখা পান তিনি। এরপর শিকার করেন আরেক অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ হাফিজকেও।

চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে অভিষেক স্মরণীয় করে রাখেন। সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশই। সব মিলে দেশের হয়ে তিনি ১২৪টি ওয়ানডে, ১২৮টি টি-টোয়েন্টি ও ১৫টি টেস্ট খেলেছেন। টেস্টে তার শিকার ৩১টি। ওয়ানডেতে ১৯৩ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৬০ উইকেট!

বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ৩১সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ৩১সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক এলাহী মুন্নার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে গাজী আবিদ হাসানকে আহ্বায়ক এবং জি এম রুস্তম আলীকে সদস্যসচিব করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির নেতাদের আগামী দিনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের সংগঠিত করা এবং দলের সাংগঠনিক কর্মকা- আরও বেগবান করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
৩১ সদস্যের অনুমোদিত কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও বিভিন্ন পদে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নামসহ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলায় বাড়ছে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি, সামাজিক অপরাধ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
জেলায় বাড়ছে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি, সামাজিক অপরাধ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা

জিএম আমিনুল হক: সাতক্ষীরার শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামপর্যায়ে যুবসমাজসহ বিভিন্ন পেশার মানুষ মাদক ও অনলাইন জুয়ার আসক্তিতে জড়িয়ে পড়ছে। এর প্রভাবে জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি গভীর উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই অপরাধমূলক কর্মকা-ে যুক্ত হচ্ছে। এতে রাতে চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।
আশাশুনি উপজেলার প্রতাপ নগর গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনাওয়ার হুসাইন জানান, প্রত্যন্ত অঞ্চলেও মাদক ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে কিশোর ও যুবকেরা সহজেই জুয়ার ফাঁদে পা দিচ্ছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামাজিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সচেতন মহলের মতে, তরুণদের মেধা ও সম্ভাবনাকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে এবং কীভাবে সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানো জরুরি।
এ বিষয়ে সাতক্ষীরা সিটি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান এবং ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক শেখ আবদুল ওয়াদুদ বলেন, তরুণদের মেধা ও শক্তিকে শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকা-ে কাজে লাগাতে হবে। বর্তমানে সব বয়সের মানুষের মধ্যে মাদক ও জুয়ার আসক্তি দেখা যাচ্ছে, যা সামাজিক অপরাধ বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় শিক্ষক, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন। মাদক কেনাবেচা বন্ধ করতে পারলে অপরাধ অনেকটাই কমে আসবে।