বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সম্পাদকীয়/প্রসঙ্গ: উপকূলের জলবায়ু উদ্বাস্তু ও পেশা বদল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: উপকূলের জলবায়ু উদ্বাস্তু ও পেশা বদল

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ও দীর্ঘমেয়াদি প্রভাব এখন আর কোনো দূরবর্তী আশঙ্কা নয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষের জীবনে তা এক নির্মম ও প্রাত্যহিক বাস্তবতা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, আশঙ্কাজনক হারে লবণাক্ততা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই অঞ্চলের প্রাতাষ্ঠানিক ও ঐতিহ্যবাহী জীবন-জীবিকা সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছে। সিডর, আইলা, আম্পানের মতো একের পর এক ঘূর্ণিঝড়ের ক্ষত শুকানোর আগেই নতুন নতুন দুর্যোগ এসে উপকূলের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এই বহুমুখী সংকটের সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে মানুষের পেশা এবং সামাজিক কাঠামোর ওপর, যা অবিলম্বে জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের, বিশেষ করে কয়রা, পাইকগাছা, শ্যামনগর ও আশাশুনি এলাকার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি ও মৎস্য চাষ। কিন্তু জমিতে ও মিষ্টি পানির উৎসে লবণাক্ত পানি প্রবেশ করার ফলে ফসলি জমি উর্বরতা হারাচ্ছে। ঐতিহ্যবাহী ধান চাষ বা মিষ্টি পানির মাছ চাষ এখন আর সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ, টিকে থাকার তাগিদে উপকূলের মানুষ বাধ্য হয়ে তাঁদের আদি পেশা পরিবর্তন করছেন। জেলেরা মাছ ধরার ঝুঁকি ও আকাল দেখে ঝুঁকছেন কাঁকড়া বা কুঁচে চাষে। কৃষকেরা সনাতন চাষাবাদ ছেড়ে লবণ-সহিষ্ণু জাতের ধান কিংবা তরমুজ চাষের চেষ্টা করছেন। এমনকি পুরুষেরা কর্মহীন হয়ে পড়ায় নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষ বা কাঁকড়া প্রক্রিয়াজাতকরণের মতো কঠিন পরিশ্রমে যুক্ত হচ্ছেন। কিন্তু জলবায়ুর এই আগ্রাসী পরিবর্তনের সামনে এই স্থানীয় অভিযোজন কৌশলগুলোও দীর্ঘমেয়াদে টিকতে পারছে না।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যখন স্থানীয়ভাবে জীবনধারণের সব পথ বন্ধ হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয় নিজের ভিটেমাটি ত্যাগ করতে। গত দুই দশকে উপকূলীয় অঞ্চল থেকে বিভাগীয় শহর ও ঢাকামুখী মানুষের স্রোত অভাবনীয় হারে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া এই ‘জলবায়ু উদ্বাস্তুরা’ যখন শহরে আসছেন, তখন তাঁদের পূর্বপুরুষ থেকে পাওয়া কৃষিজ্ঞান বা মাছ ধরার দক্ষতা পুরোপুরি অর্থহীন হয়ে পড়ছে। গ্রামের একজন স্বাধীন ও দক্ষ কৃষক কিংবা খামারি শহরে এসে স্রেফ বেঁচে থাকার তাগিদে রিকশাচালক, ইটভাটার দিনমজুর কিংবা নির্মাণশ্রমিক হিসেবে অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। খুলনা, ঢাকা বা চট্টগ্রামের বস্তিগুলোতে তাকালে দেখা যাবে, সেখানকার বাসিন্দাদের একটি বিশাল অংশ এসেছেন এই উপকূলীয় অঞ্চল থেকে। জলবায়ুর এই মরণকামড় কেবল তাঁদের সম্পদই কেড়ে নেয়নি, তাঁদের পেশাগত পরিচয় ও সামাজিক মর্যাদাটুকুও ধূলিসাৎ করে দিয়েছে।
গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে দেশের চাল উৎপাদন ৮ শতাংশ এবং গম উৎপাদন ৩২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের খাদ্যনিরাপত্তা ও উপকূলের অর্থনীতিতে। বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে, যার অগ্রভাগে আছে এই উপকূলের বাসিন্দারা। অথচ বিশ্বমঞ্চে কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও এর চড়া মূল্য দিতে হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে।
এই চরম সংকট মোকাবিলায় কেবল ত্রাণ বিতরণ বা সাময়িক পুনর্বাসন কোনো টেকসই সমাধান নয়। প্রথমত, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা প্রতিরোধী কৃষি ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সরকারি উদ্যোগে ব্যাপকভাবে বাড়াতে হবে। দ্বিতীয়ত, টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে, যাতে ফসলি জমিতে নোনা জলের প্রবেশ ঠেকানো যায়। তৃতীয়ত, জলবায়ু উদ্বাস্তুদের জন্য শহরমুখী হওয়ার প্রবণতা কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মমুখী প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা জরুরি। বিশ্ব জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। উপকূলের মানুষের এই নীরব কান্না ও পেশা হারানোর দীর্ঘশ্বাস বন্ধ করতে রাষ্ট্রকে এখনই সুদূরপ্রসারী ও সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে।

 

 

 

Ads small one

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল মেসিরা। এই নিয়ে সপ্তমবারের মত ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল আলবিসেলেস্তারা।

খেলার ৮৫ মিনিটে লিওনেল মেসির প্রথম অ্যাসিস্টে বল পেয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান চেলসি তারকা এনজো ফের্নান্দেস। এরপর ম্যাচ যখন নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের প্রথম মিনিটে লিওনেল মেসির জাদুকরী পাস (দ্বিতীয় অ্যাসিস্ট) থেকে বল পেয়ে ইংল্যান্ডের জাল কাঁপিয়ে দেন বদলি নামা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। তার গোলেই ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তারা।

এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোল এবং সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মোট ৩ বার বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল লাতিন আমেরিকার এই দেশটি।

২০২৬ বিশ্বকাপে আজকের খেলাসহ এ পর্যন্ত মোট ৮ টি ম্যাচ খেলেছে মেসিরা। এর মধ্যে সব ম্যাচেই জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ৮ম বারের মত খেলবে মেসি- মার্টিনেজরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়েন্ট স্পেন। এখন দেখার অপেক্ষে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নাকি আর্জেন্টিনা।

১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

অবশেষে দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলেছে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। গোলটি করেন অ্যান্থনি গর্ডন। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। গোলটিতে অ্যাসিস্ট করেছেন মেসি। তার পর ৯০+২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে স্কোর ২-১ করেছে আর্জেন্টিনা।

দলীয় আক্রমণের মাধ্যমে যার সূচনা করেন হ্যারি কেইন। মাঝমাঠে নেমে মরগান রজার্সকে বল বাড়ানোর চেষ্টা করলেও দুর্দান্ত অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্সে তা প্রতিহত করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে বিপদ কাটাতে পারেনি আর্জেন্টিনা। ফিরতি বল কুড়িয়ে নিয়ে ডেকলান রাইস সেটি বাড়ান রজার্সের কাছে। ইংলিশ উইঙ্গারের নিখুঁত ক্রসে বক্সে দারুণভাবে জায়গা করে নেন অ্যান্থনি গর্ডন। এরপর এক ছোঁয়ায় এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করেছে ইংল্যান্ডই।

প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। ৪৭ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের লম্বা ক্লিয়ারেন্স থেকে দুর্দান্তভাবে বল নামিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। সেখান থেকে বল পেয়ে ডিজেড স্পেন্সকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন হুলিয়ান আলভারেজ।

তার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে বিপদ তখনও কাটেনি। ফিরতি বল আবারও পেয়ে যান আলভারেজ। কিন্তু তার দ্বিতীয় প্রচেষ্টা ইংল্যান্ডের এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় থ্রি লায়ন্স।

ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা

সমতা ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। প্রথমে ম্যাক আলিস্টারের প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।