সাংবাদিক আনিছুর রহমানের মায়ের আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা
দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিছুর রহমানের মা পিত্তথলির পাথরজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুতই তাঁর অস্ত্রোপচার (অপারেশন) করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বর্তমানে অস্ত্রোপচারের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এই সংকটাপন্ন সময়ে সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে সাংবাদিক আনিছুর রহমানের মায়ের অসুস্থতার খবরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
দোয়া ও সহমর্মিতা প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন, মো. হাফিজুর রহমান, মো. আব্দুল করিম, মো. হাফিজুর ইসলাম ও সাংবাদিক রুহুল কুদ্দুসসহ স্থানীয় সাংবাদিকেরা। প্রেসবিজ্ঞপ্তি








