শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

module: a; hw-remosaic: 0; touch: (0.63148147, 0.63148147); modeInfo: ; sceneMode: Night; cct_value: 4890; AI_Scene: (-1, -1); aec_lux: 273.9608; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কলেজের হলরুমে বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপাল আল মুস্তানছির বিল্লাহ।

সভায় বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন ও প্রভাষক মো. শরিফুল ইসলাম। এ সময় বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিভাগের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। আগামী ১৫ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা, সাবেক শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবের সঙ্গে ০১৭২০-৫২৬০৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Ads small one

খুলনায় চাঁদা দাবির অভিযোগে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
খুলনায় চাঁদা দাবির অভিযোগে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

সংবাদদাতা: খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের দরজা, কাচ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোজী জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চার থেকে পাঁচজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করেন। কোনো কথা না বলেই তাঁরা ভাঙচুর শুরু করেন। এ সময় দরজা, কাচ, দুটি এসি ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পরে তাঁরা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন নিয়ে চলে যান। হামলাকারীদের কাছে পিস্তলও ছিল বলে অভিযোগ করেন তিনি।

প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ডায়াগনস্টিক সেন্টারের কাচ ও এসি ভাঙচুরের চিহ্ন দেখতে পান। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চার থেকে পাঁচজনকে হামলায় জড়িত থাকতে দেখা গেছে। তাঁদের হাতে চাইনিজ কুড়াল ছিল।

ওসি আরও বলেন, প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে চাঁদা দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ফোন করে নূরে আলম নামে একজনকে চেনেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল বলে জানা গেছে। চাঁদা দাবির বিষয়ে প্রতিষ্ঠানের মালিক এখনও পুলিশকে কিছু জানাননি।

সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাঁরা এর আগে একটি দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনায় ওই মামলায় তাঁদের আসামি করা হয়েছিল। গত ২৬ অক্টোবর তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

এর আগে, গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটে। এর এক দিন পর সোনাডাঙ্গায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখায় গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এর ধারাবাহিকতায় শনিবার খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল।

 

 

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Oplus_16908288

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
সভায় বক্তব্য দেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুর রউফ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি পালিত হয়েছে।

আশাশুনিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
আশাশুনিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা প্রশাসন, আশাশুনি সরকারি কলেজ ও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আবদুল হান্নান। পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
এদিকে, সকাল ১১টায় আশাশুনি সরকারি কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. রবিউল ইসলাম।
প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে দিবসের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তব্য দেন জাকির হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সজল কুমার আঢ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মালেক, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক খাদিজা খাতুন, দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান এবং শিক্ষার্থী তোয়া ও নেহা। এ ছাড়া প্রভাষক শিরিন বাহার যুথি ও শিক্ষার্থী অর্মিতা সোম সংগীত পরিবেশন করেন।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণির শিক্ষার্থী রচনা সরকার, দ্বিতীয় সুমনা খাতুন এবং তৃতীয় অর্মিতা সোম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির হাফেজ আবদুল্লাহ, বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা আবদুল ওয়াদুদ, নায়েবে আমির হাফেজ বেলাল ও আবদুল হাই। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।