আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি ও আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বুধহাটা গ্রামের নজু গাইনের ছেলে মো. মহিদুল গাইন (৩৬) এবং চেউটিয়া গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে মো. কামরুল ইসলাম।
পুলিশ জানায়, মহিদুল গাইন আশাশুনি থানার ৬ নভেম্বর ২০২৬ তারিখের ৮ নম্বর মামলার আসামি। পেনাল কোডের ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় মামলাটি করা হয়েছে। অপরদিকে কামরুল ইসলাম সিআর মামলা নম্বর ৪০/২২ (আশাঃ)-এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।






