সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও মিলাদ মাহফিল
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি মীর আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরজাদা তামিম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাদ্দিস আকরাম হোসাইন ও সমাজসেবক আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. হাফিজুর রহমান, শেখ আব্দুল আলিম, মোহাম্মাদ হাফিজ, অধ্যক্ষ মো. মোরশেদুল হক, মো. আব্দুল মান্নান, হাফেজ মো. আবুল হোসেন, মো. আতিয়ার রহমান, মো. আতিকুজ্জামান, মো. মিহিরুজ্জামান, মো. গোলাম মোস্তফা, মোহাম্মদ শামীম হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. হুমায়ুন কবির ও মো. কামাল হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি












