শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, বৈকারী, হিজলদী, কুশখালী, মাদরা, চান্দুরিয়া ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, শাড়ি, আমুল দুধ, গোলপাপ্পা ও উইন কোরেক্স সিরাপ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার নাইজেরিয়াপাড়া হতে ৮ হাজার টাকার ভারতীয় উইন কোরেক্স সিরাপ আটক করে। হিজলদী বিওপির পৃথক তিনটি আভিযানে কলারোয়া থানার বড়ালী, তালসারি ও গোবরপোতা হতে ৩ লাখ ৪৬ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

 

কুশখালি বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার কুশখালি মসজিদ মোড় হতে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার শ্মশান ঘাট হতে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার গেড়াখালি হতে ৪২ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার কাঁদপুর হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, ঝাউডাঙ্গা ক্যাম্পের আভিযানে সাতক্ষীরা সদর থানার গোবিন্দপুর হতে ১০ হাজার ৫০০ টাকার ভারতীয় আমুল দুধ ও গোলগাপ্পা আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ৯৭ হাজার ১০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

Ads small one

দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছে: প্রতিমন্ত্রী অমিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, গভীর ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিকপূর্ণ দিন। সত্য, বিশ^াস, প্রেম, ভালোবাসা ও শান্তি সমাজে টিকে থাকবে আশা নিয়ে। সেই আশা নিয়ে সমাজে ক্ষুদ্র ও গোষ্ঠী সার্থের উর্ধ্বে উঠে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এই সুযোগটি ২৪ এ গণঅভ্যুত্থান আমাদের নতুন করে এনে দিয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে যশোর টাউন হল প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কেউ কেউ ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায় ও ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক মো: রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন। অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এসময় বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান-কল্যাণ ফ্রন্টসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। তথ্যবিবরণী

 

কয়রায় ৩ ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
কয়রায় ৩ ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-দক্ষিণ মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) ও মো. আরিফুল ইসলাম (৫৫)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মো. মশিউর রহমানের নেতৃত্বে দক্ষিণ মদিনাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটে মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজান ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১৫১ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার ৩০০ টাকা ওজন ১৫ দশমিক ১ গ্রাম, নগদ ৪ হাজার ৫৭০ টাকা, একটি সিম্ফনি বাটন মোবাইল, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ও তিনটি জিপার ব্যাগ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কয়রা থানায় নতুন মামলা হয়েছে।
কয়রা থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত কয়রা গড়তে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের বিকল্প নেই: এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের বিকল্প নেই: এমপি আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সমাজে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।

সভায় বক্তারা আরো বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসার বাড়াতে হবে।