সাতক্ষীরায় কর্নেল আবু তাহেরের স্মরণসভা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা ও বীর উত্তম কর্নেল আবু তাহেরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বিকেলে সাতক্ষীরায় বাংলাদেশ জাসদ জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতা সুধাংশু শেখর সরকারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, ‘দক্ষিণের মশাল’ সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, কবি কিশোরী মোহন সরকার, সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, মাস্টার আব্দুল জব্বার, মনিরুজ্জামান মুন্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সংঘাত ও মব সন্ত্রাস বন্ধের পাশাপাশি সুস্থ ধারার রাজনৈতিক চর্চা ফিরিয়ে আনতে কর্নেল তাহেরের আদর্শ অনুসরণ করা এখন সময়ের দাবি। প্রেসবিজ্ঞপ্তি








