মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি

সংবাদদাতা: গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ১৬৪৭নং সাতক্ষীরা গণপূর্ত বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা গণপূর্ত ভবন প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আবু দাউদ আলম, শেখ মেহদী হাসান, মো. জুবায়দুর রহমান ও মোছা. ফাতেমা খাতুন।

এ সময় বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে এলেও তাদের চাকরি নিয়মিতকরণসহ বেশ কিছু দাবি এখনো বাস্তবায়ন হয়নি। সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার মতামত কর্মচারীদের নিয়মিতকরণের পক্ষে থাকার পরও বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখায় অপেক্ষমাণ রয়েছে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ থাকা নিয়মিতকরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে কর্মস্থলে স্থিতিশীলতা ও কর্মস্পৃহা বাড়বে। তাই কোনো ধরনের বিলম্ব না করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চাকরি নিয়মিত করার দাবি জানান বক্তারা।

এ ছাড়া ভাউচার, দৈনিকভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের অবিলম্বে কার্যভিত্তিক করার দাবি জানানো হয়। পাশাপাশি আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদারের মাধ্যমে নিয়োগের প্রচলিত প্রথা বিলুপ্ত করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়োগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও তুলে ধরেন তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এখনো কার্যকর সমাধান হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে দাবিগুলো বাস্তবায়ন করবে-এমন প্রত্যাশা করেন তারা।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ১৬৪৭নং সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Ads small one

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সম্পাদক মো. নুরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণি থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন যোগ দিয়েছেন। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মিশকাতুল ইসলামসহ ইউএনও কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এর আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে কেশবপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও উন্নয়নমুখী হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

 

শ্যামনগরে খাল দখলমুক্ত করার দাবিতে গণশুনানি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে খাল দখলমুক্ত করার দাবিতে গণশুনানি

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারি খাল দখলমুক্ত করা ও অবৈধ ইজারা বন্দোবস্ত বাতিলের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভুরুলিয়া ইউনিয়নের দেওলী নীলতলী খালপাড়ে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা সিডিও, আইসিসিসিএডি ও সিএনআরএস।
ইউনিয়ন পরিষদ সদস্য মায়ারানীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন। সভায় বক্তব্য দেন স্থানীয় কৃষক অব্দুল মজিদ, আবু বক্কর সিদ্দিক ও শিক্ষক মনসুর আলী। বক্তারা স্থানীয় কৃষিজমি রক্ষায় অবিলম্বে খালের ইজারা বাতিল করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।