সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেল ৩৭ জন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩৭ জন। ‘সেবার ব্রতে চাকরি’-এই স্লোগানকে সামনে রেখে রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সঙ্গে তিনি চূড়ান্ত ফলাফলে অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোর (খ-সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনিসুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






