সাতক্ষীরায় পুলিশের অভিযানে দুটি বন্দুক ও মাদকসহ গ্রেপ্তার ১৪
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর এলাকা হতে ২টি একনলা পুরাতন দেশীয় বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর থানার এলাকা হতে ৪০৯ বোতল উইনসেরেক্স কাশির সিরাপসহ ২জন এবং কলারোয়া থানার এলাকা হতে ৫০পিস ইয়াবাসহ ১জনকে আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার রবিবার (১৯ এপ্রিল) মর্ণিং রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
মর্ণিং রিপোর্টের তথ্যানুযায়ী সাতক্ষীরা সদর থানায় ৪জন, কলারোয়া থানায় ১জন, শ্যামনগর থানায় ৫জন এবং আশাশুনি থানায় ৪জনকে গ্রেপ্তার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।












