সাতক্ষীরায় বিদ্যালয় নাট্যদল সদস্যদের কর্মশালা
স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ২৪ ও ২৫ জুলাই স্বদেশ অফিস হলরুমে বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের মানবাধিকার, জেন্ডার সংবেদনশীলতা এবং শিশুর প্রতি যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় শহরের শিবপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, পলাশপোল আদর্শ উচ্চবিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ও দ্যা পোল ষ্টার পৌর হাইস্কুলসহ ৪টি সাকুলের ২৪ জন নাট্যদলের সদস্যরা অংশগ্রহণ করে। কর্মশালায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো, জাহারুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের থিয়েটার এ্যাকটিভিষ্ট মো: আসাদুজ্জামান আমান, সার্বিক সহযোগীতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি









