সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

সংবাদদাতা: এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অঅগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় লাবসা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট কো-অর্ডিনেটর এস, এম আহসান উল্লাহ সরকার সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন।

বক্তব্য রাখেন লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান, ইউপি কাজী মনিরুল ইসলাম, ইউপি সদস্য মো. আলী হোসেন, ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি, মহিলা ইউপি সদস্য ফাহমিদা জামান মিতু, সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের, লাবসা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মেহেদী হাসান ও ইমাম আব্দুল হাকিম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন শোষন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে শিক্ষকরাই পারে সঠিক দিক নির্দেশনা দিতে। হঠাৎ করে কোন কিছিু পরিবর্তন করা যায় না। শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন তাহলে ভবিষ্যত প্রজন্ম এই কূ-অভ্যাস হতে রেহাই পাবে। শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে। বিশেষ করে শিশূদের তাদের শরীর সম্পর্কে তাদের ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে। কারণ নির্যাতনকারী আমাদের দুরের কেউ নয় নির্যাতনকারী আমাদের কাছের মানুষ।

 

কাছের মানুষ দ্বারা এই ঘটনা গুলো বেশী ঘটে থাকে। বক্তারা আরো বলেন. আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা যদি এই ঘটনা গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে। এসময় ধর্মীয় নেতা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Ads small one

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ আগষ্ট) বেলা ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোট খাটো বিরোধ অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিস্পত্তি করা সম্ভব। সেজন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য বলেন । এসময় তিনি উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও গ্রাম আদালত কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, দেয়াড়া ইউপি চেয়ারম্যান, গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, চন্দনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গফুরোন, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, স্থানীয় গণমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।

কয়রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
কয়রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির আওতাধীন পাথর খালি ক্লোজারের এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ এবং পরে সেটি সুন্দরবনের অবমুক্ত করা হয়।

সোমবার বিকেল ৩ টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সিপিজি, ভিটিআরটি সদস্যদের যৌথ উদ্যোগে পাথর খালি ক্লোজার এলাকার আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে আটকা পড়া অজগর সাপটি উদ্ধার করা হয় এবং সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমানের জানান, বিকেলে ৩ টার আমি মোবাইল ফোনের সংবাদ পাই যে পাথরখালী ক্লোজার এলাকায় আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে সংরক্ষিত সুন্দরবন থেকে আসা একটি অজগর সাপ আটকা পড়েছে।

 

তাৎক্ষণিক আমি সঙ্গীয় স্টাফ, সিপিজি, ভিটিআরটি সদস্যদের সাথে নিয়ে সাপটি উদ্ধার করি এবং সংরক্ষিত সুন্দরবনের ভিতর অবমুক্ত করি। অজগর সাপটি লম্বায় আনুমানিক ১০ ফুট এবং আনুমানিক ১১ কেজি হবে।

কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

সংবাদদাতা: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় ওসির আহবানে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। থানার অফিসার ইনচার্জের (ওসি) অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান উপজেলায় সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

একইসাথে কলারোয়া উপজেলাব্যাপী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা কলারোয়ার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে ওসিকে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তাজা হাসান, রেজওয়ান উল্লাহ, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, মিল্টন, আহসান উল্লাহ, সানবীন করিম সিয়ামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।