সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

সংবাদদাতা: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় ওসির আহবানে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। থানার অফিসার ইনচার্জের (ওসি) অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান উপজেলায় সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

একইসাথে কলারোয়া উপজেলাব্যাপী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা কলারোয়ার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে ওসিকে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তাজা হাসান, রেজওয়ান উল্লাহ, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, মিল্টন, আহসান উল্লাহ, সানবীন করিম সিয়ামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

 

Ads small one

স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা সুলতানা হত্যা মামলার আসামী আব্দুল্লাহ আল মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ঢাকার মালিবাগে গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখায় প্রধান কার্যালয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। অপরদিকে ফারজানা হত্যার ঘটনায় সন্দিগ্ধ একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া সুলতানাকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যার ঘটনার ৩৬ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত ফারজানা কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের এনামুল হক ও নিহত সুমাইয়া একই গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখের মেয়ে।

কাশিবাটি গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখ জানান, তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানাকে গত ২০ জুলাই শ^াসরোধ করে হত্যা করা হয়। ঘরের পিছনের জানালা ভাঙা ও বিদ্যুতিক বাল্বের স্লুইজ বন্ধ করে তার মেয়ে সুমাইয়ার দেয়াল আলমারির ভিতর থেকে ফারজানার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তার মেয়ে সুমাইয়া সুলতানাকে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়।

 

ফারজানা হত্যার ঘটনায় তার মা ২২ জুলাই রাতে তার ছেলে আব্দুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ভোরে দেবহাটার সুবর্ণাবাদ গ্রাম থেকে মামুনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে রিমা-ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে ফারজানাকে শ^াসরোধ করে হত্যার কথা বলা হয়েছে। প্রতিবেদনে তাকে ধর্ষণের আলামত না পেলেও মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক উপপরিদর্শক আব্দুর রহিম কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনকে গত ১৮ আগষ্ট ঢাকার মালিবাগে গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার প্রধান কার্যালয়ে নিয়ে ডিএনএ টেষ্ট করিয়েছেন।

লতিফ শেখ অভিযোগ করে বলেন, তার মেয়েকে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হলেও ময়না তদন্তের একদিন পর ২২ জুলাই রাত ১১টার দিকে সদর হাসপাতালের মর্গ থেকে লাশ দেওয়া হয়। লাশের সঙ্গে মৃত্যু সংক্রান্ত কোন কাগজপত্র দেওয়া হয়নি। এমনকি আজো মৃত্যু সংক্রান্ত কাগজপত্র পাননি। এমনকি তার ইচ্ছামত মামলা করার জন্য তাকে চাপ দেওয়া হলে তিনি ২৬ জুলাই কাশিবাটি গ্রামের এন্তোফা মোড়লের ছেলে হামিদুল মোড়লসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

তিনি অভিযোগ করে আরো বলেন, তার মেয়েকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি তাদের নামে মামলা করলেও পুলিশ গত ৩৬ দিনেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মূল হত্যাকারি হামিদুল মোড়ল বিষয়টি পুলিশের উপর দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর পুলিশ বলছে তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী সুমাইয়াকে পিটিয়ে হত্যা করেছে।

ফারজানা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম সোমবার দুপুরে এ প্রতিবেদকে বলেন, রবিবার পর্যন্ত ফারাজানা হত্যা মামলায় জব্দকৃত পোশাক ও অন্যান্য অঙ্গপ্রতঙ্গের ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদেন শ^াসরোধ করে হত্যার কথা বলা হলেও পারিপাশির্^ক অবস্থা ও মামলার সুষ্ঠু তদন্তের সুবিধার্থে আদালতের অনুমতি সাপেক্ষে গত ১৮ আগষ্ট কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা (রক্ত) করানো হয়েছে।

সুমাইয়া হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান জানান, সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন আসামীকে গ্রেপ্তার করা যায়নি। তবে প্রকাশ্যে ও পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও এবং আদালতের মামলায় হামিদুল মোড়লসহ আটজনকে হত্যাকারি হিসেবে চিহ্নিত করলেও কেন একজনকেও গ্রেপ্তার করা গেল না সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন: দুই সন্তানের বাবার জন্য নির্বাক প্রতীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন: দুই সন্তানের বাবার জন্য নির্বাক প্রতীক্ষা

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন সকাল, বিকেল কিংবা রাত! মায়ের মোবাইল ফোনটির দিকে বাবার কলের অপেক্ষায় থাকে পাঁচ বছরের মারিফুল জান্নাত। ফোন বাজলেই তিন বছরের ছোট ভাই মোয়াজ আব্দুল্লাহকে নিয়ে দৌড়ে যায় ফোনের কাছে। তারা জানে, সমুদ্র থেকে কাজের ফাঁকে ভিডিও কল দিয়ে কথা বলবেন বাবা। কিন্তু কয়েক দিন ধরে সেই ফোন আর বাজছে না। তারা শুধু জানে, বাবা হয়তো সমুদ্রের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে পারছেন না।

ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

নিখোঁজ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা ডক্টর আব্দুর রহিমের ছেলে।

স্বজনেরা জানান, গত বুধবার সবশেষ ফোনালাপ হয়েছিল মামুনের সঙ্গে। সেদিনও বাচ্চাদের খোঁজখবর নিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার দুপুরে পরিচিতদের মাধ্যমে জাহাজে যান্ত্রিক গোলযোগ ও ডুবির খবর জানতে পারেন স্বজনেরা।

বাড়িতে এখন স্বজন ও প্রতিবেশীদের ভিড়। সবার চোখে দুশ্চিন্তার ছাপ। তবে মামুনের দুই সন্তান এখনো বাবার কলের অপেক্ষায় দিন কাটাচ্ছে। মোবাইল বাজলেই তারা ভাবছে বাবার ফোন। মারিফুল মাঝে মাঝেই মাকে জিজ্ঞেস করছে, “মা, বাবা ফোন দিচ্ছে না কেন?” সন্তানদের এমন প্রশ্নে কথা বলতে পারছেন না মামুনের স্ত্রী।

নিখোঁজ ইঞ্জিনিয়ারের বাবা ডক্টর আব্দুর রহিম বলেন, ‘কাজের প্রয়োজনে ছেলে মাসের পর মাস সমুদ্রে থাকে। এই ফোন কলগুলোই ছিল যোগাযোগের মাধ্যম। জাহাজ ডুবে যাওয়ার পর এত দিন পার হলো, অথচ ছেলে বেঁচে আছে কি না-সেই নিশ্চিত খবরটুকুও আমরা পাচ্ছি না। ফোন বাজলেই বাচ্চারা ছুটে যায়। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার ছেলের সঠিক খবর এনে দেওয়া হোক।’

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ জানান, ঘটনাটি জানার পরই নিখোঁজ ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের উদ্ধারকারী দল ও কূটনৈতিক পর্যায়ে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ে মামুনের তথ্য পরিবারকে জানানোর চেষ্টা চলছে।

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ আগষ্ট) বেলা ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোট খাটো বিরোধ অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিস্পত্তি করা সম্ভব। সেজন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য বলেন । এসময় তিনি উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও গ্রাম আদালত কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, দেয়াড়া ইউপি চেয়ারম্যান, গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, চন্দনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গফুরোন, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, স্থানীয় গণমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।