বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

আবারো জুটি বাঁধছেন জেন-জিদের প্রিয় ‘সাইয়ারা’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
আবারো জুটি বাঁধছেন জেন-জিদের প্রিয় ‘সাইয়ারা’

বিনোদন ডেস্ক: মোহিত সুরি নির্মিত ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অনীত পড্ডা। গত বছর মুক্তি পায় রোমান্টিক ঘরানার এ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘সাইয়ারা’ সিনেমার জ্বরে বুঁদ হয়েছিলেন জেন-জিরা।
‘সাইয়ারা’ মুক্তির পর এক বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে পরিচালক মোহিত সুরি আবারে একসঙ্গে পর্দায় নিয়ে আসছেন আহান পান্ডে ও অনীত পড্ডাকে। নাম ঠিক না হওয়া এ সিনেমাও প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।

মোহিত সুরি বলেন, আমি সবসময়ই প্রেমের গল্প পছন্দ করি। আবেগ যখন প্রচন্ড গভীর হয়, তখন তা উপেক্ষা করা যায় না। বরং ভালোবাসা তখন পুরোপুরি অনুভব করার ব্যাপার। একজন গল্পকার হিসেবে স্বাভাবিকভাবেই এ ধরনের গল্পের দিকে ঝুঁকে পড়ি। এই সিনেমায় সেই অনুভূতিগুলোকে নির্ভয়ে তুলে ধরব।

নতুন সিনেমাটিতে জুটি বেঁধে ফের পর্দায় হাজির হতে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে মোহিত সুরি বলেন, ‘সাইয়ারা’ সিনেমার টিমের সঙ্গে পুনরায় ফিরছি। এটি আমার কাছে বিশেষ। আমার মনে হয়, এটি আগেই ভাগ্যে লেখা ছিল। আবার একত্রিত হওয়া মানে যেন ঘরে ফেরা। তবে অবশ্যই সৃজনশীল ক্ষুধা নিয়েই ফেরা হবে। এবার নিজেকে নবাগত মনে হচ্ছে; উচ্ছ্বাস এবং উদ্বেগ কাজ করছে। আশা করি, এ সিনেমার গানগুলো আগের মতোই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।

মোহিত সুরি পরিচালিত এ সিনেমা প্রযোজনা করবেন অক্ষয় বিধানি। তিনি বলেন, মোহিতের সঙ্গে আমাদের কাজের ভিত্তি হলো—সৃজনশীল সামঞ্জস্যতা। আমরা এমন গল্প বলতে চাই, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মোহিতের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি, একটি সুর, একটি মুহূর্তের খোঁজ, যা পর্দায় শেষ হওয়ার পরও মনে থেকে যাবে। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত, যা আমরা সবসময় মনে রাখব।

আহান-অনীত জুটিকে আবারো একসঙ্গে পেয়ে আনন্দিত প্রযোজক অক্ষয়। তিনি বলেন, আমরা আবারো একসঙ্গে কাজ করতে গিয়ে এমন কিছু খুঁজছি, যা আরো সত্য, আরো গভীর এবং দীর্ঘস্থায়ী। আমাদের সিনেমায় আহান ও অনীতকে পেয়ে খুবই আনন্দিত। কারণ জেন-জিদের সবচেয়ে জনপ্রিয় জুটিকে আবার মোহিত সুরির রোমান্টিক সিনেমায় দেখা যাবে।

আহান–অনীত অভিনীত নতুন সিনেমার দৃশ্যধারণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি।

Ads small one

স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আগামী ২৫ জুলাইয়ের সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুরে যৌথ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী, সদস্যসচিব মো. হুমায়ূন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী ও সদস্যসচিব মো. মাসুদ গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী বলেন, ২৫ জুলাইয়ের জেলা সমাবেশ সফল করতে মণিরামপুর উপজেলা থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক হামিদুল ইসলাম খান (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথা ও পায়ে প্রচ- আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আহত সাংবাদিক হামিদুল ইসলামের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ইয়াছিন আলী, সহসভাপতি খাঁন নাজমুল হক, প্রভাষক নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, সাংবাদিক শাহীন আলম ও আবদুল্লাহ আল মামুন।

তালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
তালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পর্যালোচনা সভা

তালা প্রতিনিধি: তালায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষতি মোকাবিলা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তালার শাহপুরে বেসরকারি সংস্থা ‘উইমেন জব ক্রিয়েশন সেন্টার’-এর সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়। ‘স্কোপ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহসভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি দেবকী রানী, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি তৌফিক ইমরান, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী সরদার, জলবায়ু পরিবর্তন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম ও নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরা।
সভায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের নানা কার্যক্রম তুলে ধরেন। পরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রকল্পের সুবিধাভোগীরা তাঁদের অর্জিত সফলতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।