রোটারি ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: রোটারি ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রয়েল প্লাস কনভেনশন হলে রোটারি ক্লাব অব সাতক্ষীরা, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামান কাজল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান পিপি ডা. সৈয়দ আবু সাঈদ পিএইচএফ, বিএমডি, রোটারিয়ান পিপি মোহাম্মদ সেলিম রেজা বাবু, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হবি, ক্লাব সেক্রেটারি সি এম নাজমুল ইসলাম, রোটারিয়ান পিপি ফারহা দীবা খান সাথী, মো. সাহিদুর রহমান, মো. মশিউর রহমান বাবু, শামীমা পারভীন রত্না, মো. নুরুল হক, স্বপন বৈরাগী, মো. কামরুজ্জামান বুলু, এসএম মিজানুর রহমান, নাসিমা খাতুন, শেখ মাসুদ পারভেজ, ডা. সুশান্ত ঘোষ, মাহমুদুল হক, বিশ্বনাথ ঘোষ, আশরাফুল করিম ধনী, সৈয়দ হাসান মাহমুদ, বিশ্বজিৎ সাধু, ওয়ালীউল্লাহ, ডা. জয়ন্ত সরকার ও প্রিয়াঙ্কা বিশ্বাসসহ ক্লাবের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে কেক কাটা হয় এবং রোটারি ক্লাব অব সাতক্ষীরার বিভিন্ন কর্মপরিকল্পনা ও স্মৃতিচারণ নিয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অতিথি, ক্লাবের সদস্য ও রোটার্যাক্টর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিষেক কমিটির চেয়ারম্যান ও ক্লাবের ২০২৬-২৭ সালের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল এবং ক্লাব ট্রেনিং ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মাগফুর রহমান।






