মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
আবেদন

মোঃ রহমত আলী

রাজ্য রাজার একাই,
প্রজা সব গোলাম,
হরেক কথায় প্রণাম।
শখের প্রতিবাদী তুফান,
জৌলুসে বিন্যাস জুলুম,
সাধারণ জনতা মজলুম,
মুখে মুখে রাজার মজলিস।
ঘাতক করছে নাটক,
সিপাহী যখন দর্শক,
পাগল-ও করে উপভোগ।

রাজ্য-টা সবার, রাজা-ও সবার,
তবে কেন দৃষ্টি একতরফা?
একদল খেয়ে চেটে পুষ্টিতে তুষ্ট,
আর কেউ অসহায়,
দিশেহারা হতাশায় বোবা।
আমরা আমজনতা,
রাজা কে জানাই সালাম,
যদি দেখেন চেয়ে রাজ্য জুড়ে,
নয়ন মেলে সমান সমান,
কেমন আছে গরীব প্রজা,
সুখে দুঃখে তাই আবেদন।

Ads small one

দেবহাটায় জমির বিরোধ: গাছ কাটা ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
দেবহাটায় জমির বিরোধ: গাছ কাটা ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে জমির সীমানা বিরোধের জেরে ফলের গাছ কেটে ফেলা এবং পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল ওয়াহিদ বাদী হয়ে একই গ্রামের আব্দুর রশিদ, বেবি খাতুন ও রেজাউল করিম বাবুর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী আব্দুল ওয়াহিদ তাঁর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে ঘরবাড়ি ও পুকুর তৈরি করে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করছেন। ওই জমির সীমানা নিয়ে বিবাদীদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত ২৯ জুন দুপুরে বিবাদীরা জোরপূর্বক জমির বিভিন্ন প্রকার ফলের গাছ কেটে আনুমানিক ২ হাজার টাকার ক্ষতিসাধন করে। এতে বাধা দিলে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

পরদিন ৩০ জুন ভোরে পুকুরে গিয়ে দেখা যায়, সব মাছ মরে ভেসে উঠেছে এবং পানিতে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। কীটনাশক প্রয়োগের ফলে পুকুরের আনুমানিক ৩০ হাজার টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম উল্লেখ করেন, অভিযোগ পাওয়ার পরপরই দেবহাটা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, খবর পেয়ে তাঁর অফিস থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। তারা পুকুরের পানি ও মৃত মাছ সংগ্রহ করে এনেছেন। ল্যাব টেস্টের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সঠিক তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।

 

মণিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
মণিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে চলতি খরিফ-২ মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ৩ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৩৩ শতাংশ জমিতে চাষের উপযোগী উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

পৃথকভাবে ২৫০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা এবং ৪০ কেজি ট্রাইকো কম্পোস্ট জৈব সার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহারিয়া হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর সভার ২৬-২৭ অর্থ বছরে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭শত ৯২ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন বিকেল ৩টায় নতুন পৌর ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী এ বাজেট পেশ করেন। বাজেটে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭শত ৯২ টাকা ২৫ পয়সা আয়, ৫১কোটি ৫৫লাখ ৭৯ হাজার ২৫৩ দশমিক ৯০টাকা ব্যয় ও ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ দশমিক ৩৫ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেট সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানাসহ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।