আশাশুনিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা প্রশাসন, আশাশুনি সরকারি কলেজ ও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আবদুল হান্নান। পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
এদিকে, সকাল ১১টায় আশাশুনি সরকারি কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. রবিউল ইসলাম।
প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে দিবসের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তব্য দেন জাকির হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সজল কুমার আঢ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মালেক, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক খাদিজা খাতুন, দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান এবং শিক্ষার্থী তোয়া ও নেহা। এ ছাড়া প্রভাষক শিরিন বাহার যুথি ও শিক্ষার্থী অর্মিতা সোম সংগীত পরিবেশন করেন।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণির শিক্ষার্থী রচনা সরকার, দ্বিতীয় সুমনা খাতুন এবং তৃতীয় অর্মিতা সোম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির হাফেজ আবদুল্লাহ, বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা আবদুল ওয়াদুদ, নায়েবে আমির হাফেজ বেলাল ও আবদুল হাই। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।








