আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-এক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে সিআর-২৩৪/২৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান নিজেই অভিযান পরিচালনা করে আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার সকালে তাঁকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. হারুনার রশিদ (পরিচয় অনুযায়ী), আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামি হারুনার রশিদের অবস্থান নিশ্চিত হয়ে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।












