আশাশুনিতে পুলিশের অভিযানে দু’জন গ্রেপ্তার, ২০ পিস ইয়াবা উদ্ধার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশে এসআই দীপ্তিস, এসআই কে এম নাসির উদ্দিন, এএসআই অমিত হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার ব্রিজ সংলগ্ন বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামস্থ সাঈদ আলী সরদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে (চার রাস্তার মোড়) পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামের মোঃ রফিকুল সরদারের ছেলে মোঃ লিটন সরদার (৩৮) ও সাত্তার সরদারের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২১)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।









