আশাশুনিতে প্রীতি ফুটবলে বিবাহিত একাদশের জয়
সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়নের নাটানা বারোনী মাঠে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে হাড়িভাঙ্গা বিবাহিত একাদশ ৫-৪ গোলের ব্যবধানে অ-বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল্লাহ ঢালী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলা পরিচালনা করেন মোঃ তুহিন গাজী। ম্যাচ শেষে বিজয়ী ও বিজয়িতাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।






