আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা রাজ্যেশ্বর ম-লের শেষকৃত্য সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার রাজ্যেশ্বর ম-লকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। ৩ আগস্ট সোমবার তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মরহুমের শেষকৃত্য অনুষ্ঠানে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









