শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

আশাশুনিতে সাঁকো ভেসে যাওয়ায় দুর্ভোগ, এক সপ্তাহে কাজ শুরুর আশ্বাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে সাঁকো ভেসে যাওয়ায় দুর্ভোগ, এক সপ্তাহে কাজ শুরুর আশ্বাস

আশাশুনি সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়া এলাকায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো জোয়ারের স্্েরাতে ভেসে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে হঠাৎ করে সাঁকোটি ধসে নদীতে ভেসে যায়। এতে অন্তত ১০টি গ্রামের মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, শোভনালী ইউনিয়নের বাঁকড়া ও বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের মধ্যবর্তী এই নদীপথটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বুধহাটা, পাইথালী, ব্যাংদহা, গাজীরমাঠ ও কামালকাটি হাট-বাজারে যাতায়াতের জন্য প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এখানে একটি কংক্রিট সেতু নির্মাণ করা হয়েছিল। তবে প্রায় তিন থেকে চার বছর আগে নদী খননের পর সেতুটি ভেঙে পড়ে। এরপর স্থানীয় প্রশাসনের উদ্যোগে সাময়িকভাবে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়, যা দিয়ে মানুষ চলাচল ছাড়াও সাইকেল ও মোটরসাইকেল পারাপার হতো।
কিন্তু সেই সাঁকোটিও টিকল না। শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে নদীর তীব্র স্্েরাতের মুখে এটি ভেঙে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভেসে যায়। ঘটনার পর থেকে এলাকাবাসীকে বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, ফলে বেড়েছে সময় ও খরচ।


খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, এলজিইডির উপসহকারী প্রকৌশলী বাপ্পী কুমান দাশসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন এবং দ্রুত অস্থায়ী পারাপার ব্যবস্থা চালুর নির্দেশনা দেন। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে নতুন করে কাঠের সাঁকো নির্মাণের কাজ শুরু করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যয়ের হিসাব তৈরি করে দ্রুত জমা দিতে এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, অস্থায়ী সমাধানের বদলে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

Ads small one

কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

oplus_0

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনির কাশিমনগর গ্রামের মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি মহিদুল গাজীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাশিমনগর বাজারের প্রধান সড়কে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাজসেবক এম বুলবুল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সেকেন্দার আলী, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, মাওলানা আবু মুসা, গোলাম মোস্তফা গাজী ও তাসমিরা খাতুন।
বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও নিজের ভাবিকে হত্যাকারী মহিদুল গাজীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহতের মেয়ে তাসমিরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চাচা মহিদুল গাজী আমার মাকে হত্যা করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গত ২১ এপ্রিল জামিনে বেরিয়ে আসার পর থেকে সে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, আসামিরা উল্টো তাদের ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।

২৩ শতক জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
২৩ শতক জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা মাঠপাড়া গ্রামে প্রায় ২৩ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। উভয় পক্ষই নিজেদের জমির বৈধ মালিক দাবি করে আসায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বর্তমানে আদালত ও ভূমি প্রশাসনের বিভিন্ন প্রক্রিয়ার অধীনে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লী ইউনিয়নের রঘুনাথপুর মৌজার সাবেক ২৪৮, ২৮৪, ২৮৭ সহ কয়েকটি দাগের অন্তর্ভুক্ত ২৩ শতক জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। বাদীপক্ষের মাসুরা খাতুন ও উজির আলী ফকির বিএস খতিয়ানে রেকর্ড সংশোধনের আবেদনসহ সায়েদ আলী মোড়লের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
অন্যদিকে বিবাদী সায়েদ আলী মোড়ল দাবি করেন, বিরোধপূর্ণ জমির নামজারি (মিউটেশন) তার নামে সম্পন্ন হয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করছেন। আবেশ আলী সরদারের কাছ থেকে তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষ তাকে জমিতে প্রবেশে বাধা দিচ্ছে। তবে অন্য অংশীদার আবু তালেব ফকির এই দাবি অস্বীকার করে বলেন, সায়েদ আলীর কাগজপত্র জাল। জমিটি বর্তমানে তাদের দখলে রয়েছে এবং এই জালিয়াতির বিরুদ্ধে তারা সহকারী জজ ভূমি আদালতে মামলা দায়ের করেছেন। প্রকৃত মালিকানা নির্ধারণে প্রশাসনের সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

বি.ডি.এফ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
বি.ডি.এফ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বি.ডি.এফ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ আলী।
সভায় বিগত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক হিসাব বিবরণী পেশ করার পর সর্বসম্মতিক্রমে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনকে গতিশীল রাখার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে এসএম ইসমাইল হোসেনকে আহ্বায়ক, মুকুল হোসেনকে সদস্য সচিব এবং মেহেদী হাসান শিমুলকে সদস্য মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ক্লাবের মর্যাদা অক্ষুণœ রেখে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সভা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।