সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনি বড়দলে বায়ার কোম্পানীর ঔষধে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
আশাশুনি বড়দলে বায়ার কোম্পানীর ঔষধে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষীর মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ-চম্পাখালী মৌজায় বায়ার কোম্পানীর ঔষধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত চাষীর ক্ষতিপূরণ ও কোম্পানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে মানববন্ধন করা হয়েছে। রবিবার (৩ মে) বিকালে ক্ষতিগ্রস্থ চাষীর তরমুজ ক্ষেতে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বায়ার কোম্পানীর কৃষি পরামর্শদাতার পরামর্শ এবং কোম্পানীর কীটনাশক ব্যবহারে কৃষক পবিত্র মন্ডলের ১০০ বিঘা জমির তরমুজ নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপুরন, কোম্পানীর বিরুদ্ধে তদন্ত ও দোষীদের শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ কৃষক পবিত্র মন্ডল, নিবেদিতা মন্ডল, কুমারেশ মন্ডল, নাথুরাম মন্ডল, তুষার কান্তি সানা, কনিকা মন্ডল, যতীন্দ্র নাথ মন্ডল প্রমুখ। বক্তাগণ বলেন, প্রায় ১০০ বিঘা জমিতে এবছর তরমুজ চাষ করেন পবিত্র মন্ডল। গাছের গড়ন, চেহারা সবই ভাল ছিল। গাছে গাছে অসংখ্য তরমুজের ফল বের হয়। প্রতিটা তরমুজ ২৫০ গ্রাম থেকে এক/দেড় কেজি ওজন হয়েছিল। কিন্তু ক্ষেতে চিলচেলে রোগ দেখা দিলে কৃষি অফিসে যোগাযোগ করা হলে কর্মকর্তারা ক্ষেত পরিদর্শন করে ব্যবস্থাপত্র দেয়। কিন্তু বায়ার কোম্পানীর ফিল্ড অফিসার বিশ্বরাম মন্ডল চাষীর কাছে ফোন করে এবং ক্ষেতে এসে নানা কথা বলে তাদের কীটনাশক ব্যবহারে প্রলুব্ধ করে। তার কথা মত ৮ এপ্রিল ১ম ওষুধ স্প্রে করা হয় কিন্তু কোন পরিবর্তন হয়নি। তখন ২য় বার স্প্রে করা হয়। তখন মাঠ হলুদ হতে শুরু করে। আমরা কোম্পানীর কাছে ফোন করলে সার গুলে দিতে বলা হয়। এবং বিশ্বরাম ২ দিন পরে আসেন এবং তাদের ওষুধে ক্ষতি হয়নি দাবী করেন। এরপরদিন একসাথে তারা ৩০/৩৫ জন এসে আমাদের উপর আক্রমাত্মক কথা বলেন এবং ক্ষেত মালিককে মারধর করতে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক তরমুজ চাষে ৩২ লক্ষ টাকা ব্যয় করেছেন। যেখানে ১০/১৫ দিনের মধ্যে তরমুজ বাজারজাত করা যেত সেখানে সর্বশ্ব হারিয়ে কৃষক ভিখারী হয়ে গেছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত পূর্বক কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং কৃষকের ক্ষতিপূরণে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসক ও মাননীয় এমপি মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

Ads small one

দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, মামলা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ দেওয়া দুস্থদের ১০ কেজি ভিজিএফের চাল আত্মসাতের প্রতিবাদ করায় শামীমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গত ২০ মে বিকেলে উপজেলার টিকেট গ্রামের পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

 

এজাহার সূত্রে জানা গেছে, কুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে শামীমার অসুস্থ ননদের চাল জালিয়াতি করে তুলে নেন স্থানীয় সালামত হোসেন। শামীমা বিষয়টি গ্রাম পুলিশকে জানিয়ে চাল উদ্ধার করেন। এরই জেরে পরে রাস্তা আটকে শামীমার ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর স্বর্ণালঙ্কার ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে। আহত শামীমাকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

 

 

 

কদমতলা বাজারে জমে উঠেছে ছাগলের হাট

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
কদমতলা বাজারে জমে উঠেছে ছাগলের হাট

সেলিম হোসেন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কদমতলা বাজারে ছাগলের হাট জমে উঠেছে। গত বৃহস্পতিবার সকালে হাটে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ব্যস্ততা দেখা যায়। তবে ব্যবসায়ীদের দাবি, বাজারে ক্রেতার সমাগম থাকলেও গত বছরের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লাভ কম হচ্ছে।

 

অন্যদিকে ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবার ছাগলের দাম কিছুটা চড়া। কদমতলা বাজার কমিটির সভাপতি আইয়ুব আলী জানান, সাধারণত সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এই হাটে ছাগল কেনাবেচা হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে কোরবানিদাতাদের সুবিধার্থে বাজার কমিটির পক্ষ থেকে ঈদের আগের মঙ্গল ও বুধবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছাগলের হাট চালু রাখার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

 

তালায় সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
তালায় সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের কোলাচ বিলের একটি মৎস্য ঘেরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আরিফ বিল্লালের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ঘটা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব। আরিফ বিল্লাল তালা প্রেসক্লাবের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, রাতে ওই এলাকায় দুই পক্ষের মারামারির খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান তিনি। এ সময় একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর চড়াও হয় এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে।

এই ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ ক্লাবের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যবৃন্দ। বিবৃতিতে সাংবাদিকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।