আগরদাঁড়ীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ১০ নম্বর আগরদাঁড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে কবির হোসেন মিলনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বর্তমানেও ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মাওলানা ইজ্জত উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে কবির হোসেন মিলনের এই মনোনয়ন ঘোষণা করা হয়। পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ার পর বর্তমান ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন ইউনিয়নবাসীকে আবার সেবা করার সুযোগ পেতে এবং নির্বাচনে জয়ী হতে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।









