কেরালকাতায় পূর্ণ মেয়াদে সোনিয়া লায়লাকে চেয়ারম্যান দেখতে চান ভোটাররা
সংবাদদাতা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস। স্থানীয় সূত্র জানায়, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সোনিয়া লায়লা নার্গিস সততা ও কর্মদক্ষতার মাধ্যমে এলাকায় সেবামূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও ডিজিটাল সেবা সহজ করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড শতভাগ স্বচ্ছতার সঙ্গে বিতরণ করায় এলাকায় তাঁর জনপ্রিয়তা বেড়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউপি নির্বাচনে এলাকার সাধারণ ভোটাররা তাঁকে পূর্ণ মেয়াদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস বলেন, ‘জনগণের সেবা করার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি সব সুবিধা প্রকৃত হকদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। জনগণ যদি আগামী নির্বাচনে আমাকে যোগ্য মনে করে পাশে চায়, তবে আমি পূর্ণ মেয়াদে এই ইউনিয়নের সেবক হিসেবে কাদার রাস্তা দূর করতে ও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে প্রস্তুত।’












