বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা: কাজী আলাউদ্দীন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা: কাজী আলাউদ্দীন

সংবাদদাতা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কিছু নেই। এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সকলেই আমরা ভাই-ভাই। এখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসব নির্বিঘেœ পালন করতে সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ পালন করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। রবিবার সারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে পূজা মন্ডপ পরিদর্শনকালে কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা তাতিদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, খাজরা ইউনিয়ন যুব দলের আহবায়ক মিজানুর রহমান, দিদারুল ইসলাম বাপ্পি, খাজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, খাজরা বাজার পূজা মন্দির কমিটির সভাপতি হিরন্ময় মন্ডল, সাধারণ সম্পাদক ঠাকুর দাস সানা প্রমুখ।

Ads small one

সাতক্ষীরা সীমান্তে সতর্কতা: নিরাপত্তায় প্রযুক্তি ও জনসম্পৃক্ততার গুরুত্ব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে সতর্কতা: নিরাপত্তায় প্রযুক্তি ও জনসম্পৃক্ততার গুরুত্ব

আজহারুল ইসলাম সাদী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। ভৌগোলিক অবস্থানের কারণে এ জেলার সীমান্ত বরাবরই কৌশলগত ও অর্থনৈতিকভাবে সংবেদনশীল। জেলায় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ২৭২ কি.মি.। যারমধ্যে স্থল সীমান্তে বিজিবির দুটি ব্যাটালিয়ন এবং নৌ সীমান্তের জন্য রিভারাইন বর্ডার গার্ডের একটি কোম্পানী সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।

সম্প্রতি সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন ৫৪ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত জনবল মোতায়েন ও নিশ্ছিদ্র টহল জনমনে স্বস্তি ফিরিয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তার আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়টি সামনে এসেছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রচলিত টহলের পাশাপাশি থার্মাল ড্রোন, সার্চলাইট, নাইট ভিশন সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।

২৪ নভেম্বর ২০২৬ তারিখে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৪ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা জানানো হয়। এর আগে নভেম্বরের মাঝামাঝি সীমান্তের পাঁচটি স্থানে সতর্কতামূলক গুলি ছোড়া এবং মানবপাচারে জড়িত সন্দেহে আটজনকে আটক করার ঘটনাও সীমান্ত পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে। বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

সাতক্ষীরা সীমান্তের চ্যালেঞ্জ বহুমুখী। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন আতঙ্কের পাশাপাশি মানবপাচার, মাদক ও চোরাচালানে জড়িত চক্র সীমান্তকে অপরাধের পথ হিসেবে ব্যবহারের চেষ্টা করে। এসব চক্র অনেক সময় সীমান্তবর্তী সাধারণ ও দরিদ্র মানুষকে প্রলোভনে ফেলে নিজেদের অপরাধের কাজে ব্যবহার করে। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি এসব অপরাধের সামাজিক ও অর্থনৈতিক কারণ মোকাবিলাও জরুরি।

তবে দীর্ঘ সীমান্তের প্রতিটি অংশ শুধু বিজিবির একক প্রচেষ্টায় নিরাপদ রাখা কঠিন। এ ক্ষেত্রে সীমান্তবর্তী মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা সীমান্তের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানেন। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল, মানবপাচার কিংবা চোরাচালানসংক্রান্ত তথ্য দ্রুত বিজিবিকে জানালে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হতে পারে। বর্তমান সতর্ক পরিস্থিতিতে অপ্রয়োজনে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি যাতায়াত এড়িয়ে চলাও জরুরি।

সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব। আধুনিক প্রযুক্তি, বিজিবির পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় এবং স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ একসঙ্গে কাজ করলে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বাহিনী ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দায়িত্ববোধই হতে পারে নিরাপদ সাতক্ষীরা সীমান্তের প্রধান ভিত্তি।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের চতুর্থ ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের চতুর্থ ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অ্যাসিডদগ্ধ নারী ও সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) চতুর্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধনে অংশগ্রহণের পর সকাল ১১টায় স্বদেশ সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্বদেশ আয়োজিত মানববন্ধনে নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন। পরে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং স্বদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি শাহানারা খাতুন।

সভায় বিশেষ অতিথি ছিলেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এতে ২০২৬ সালের এসবিজিএন সাধারণ সভায় অংশগ্রহণ ও সদস্যদের মতামত নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলা পরিচালনা কমিটির সদস্যদের স্বাগত জানানো এবং রিভলভিং ফান্ডের যথাযথ ব্যবহার ও লেনদেন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। সদস্যরা তাঁদের প্রয়োজনীয় পরিকল্পনা ও চাহিদা তুলে ধরেন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন এসবিজিএন প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।

কয়রায় ইয়াবা বেচাকেনার অভিযোগে আটক দুই যুবক, উদ্ধার ৭৯ পিস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
কয়রায় ইয়াবা বেচাকেনার অভিযোগে আটক দুই যুবক, উদ্ধার ৭৯ পিস

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় সরকারি সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।

পুলিশ জানায়, রাতের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পল্লীমঙ্গল এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।