বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হলো শূন্য হাতে। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ হয় বাংলাদেশ। দলের এমন ব্যর্থতায় দুঃখ প্রকাশ করে পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

শনিবার নিশিনে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে হারের পর সালাহউদ্দীন বলেন, ‘সত্যি বলতে, আমরা ভীষণ লজ্জিত। কোচ হিসেবে মনে হচ্ছে, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারিনি। এটা খুবই হতাশাজনক। আমি পুরো জাতির কাছে ক্ষমা চাই।’

তিনি আরও বলেন, ‘তারা ব্যর্থ হয়েছে, এ জন্য আমরা অবশ্যই লজ্জিত। কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, তা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো। তবে সত্যি বলতে, দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি।’

পদক জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমসে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত শূন্য হাতে ফেরায় হতাশা প্রকাশ করেছেন কোচ। তার ভাষায়, ‘এখানে সবাই জিততে এসেছিল। আমাদের একটা লক্ষ্য ছিল, কিন্তু আমরা তা অর্জন করতে পারিনি। আমরা ভালো খেলিনি। আশা করি, ভবিষ্যতে তারা আরও ভালো খেলবে।’

২০১০ সালে জেতা সোনার পদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পূর্ণশক্তির দল পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে এবং ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয় টাইগাররা।

সর্বশেষ হারটি ছিল আরও বিব্রতকর। কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দল। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

এই ফল বাংলাদেশের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারফরম্যান্স এবং অধিনায়ক লিটন দাসের নেতৃত্ব নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সেমিফাইনালেও তিন বলে মাত্র দুই রান করে আউট হয়েছিলেন লিটন। ব্রোঞ্জের ম্যাচে ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।

তবে খেলোয়াড়দের চেষ্টা বা জয়ের আকাঙ্ক্ষা নিয়ে ওঠা প্রশ্ন মানতে নারাজ সালাহউদ্দীন। তিনি বলেন, ‘না, না, এটা ঠিক নয়। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তবে আমার মনে হয়, আমরা আমাদের খেলার পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি।’

বোলিং নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন কোচ। তার কথায়, ‘আমাদের সেরা বোলাররা যে জায়গায় বল করার কথা ছিল, সেখানে করতে পারেনি। তবে স্পিনাররা খুব ভালো বল করেছে।’

ব্যাটিং বিপর্যয়কে বড় সমস্যা হিসেবে দেখছেন সালাহউদ্দীন। তিনি বলেন, ‘ব্যাটিংয়েও আমার মনে হয়, আমরা খুব বেশি তাড়াহুড়ো করেছি। পাওয়ার প্লের মধ্যেই যখন পাঁচ-ছয়টি উইকেট পড়ে যায়, তখন ম্যাচে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। কারণ, অন্য দলগুলোর মতো আমাদের দলে অত বেশি অলরাউন্ডার নেই।’

তবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল বলেই মনে করেন বাংলাদেশ কোচ। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই সম্ভব ছিল। আমার মনে হয়, এই উইকেটে লক্ষ্যটা তাড়া করা যেতো।’

Ads small one

আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’-এর ২০২৬-২৭ মেয়াদের ১২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির কার্যনির্বাহী উপদেষ্টা ও সরকারের যুগ্মসচিব আবুল হাসান।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন পাল সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর বড় কাশিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পেছন থেকে মাথায় সজোরে আঘাত করে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।