রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যু নিয়ে জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যু নিয়ে জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ওয়াহিদুজ্জামান শামীমের অনাকাক্সিক্ষত ও মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারি এইচ এম এমদাদুল হক।
এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রতিবাদলিপিতে বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যে ঘটনাটিকে কেন্দ্র করে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয় এবং ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Ads small one

তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

 

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরার তালায় পৃথক দুটি স্থানে বাল্যবিয়ে আয়োজনের দায়ে দুই শিশুর অভিভাবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় শিশুটির বাবা শেখ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অন্যদিকে, নগরঘাটা গ্রামে আরেকটি বাল্যবিয়ে আয়োজন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শিশুবরের বাবা মো. নুরুল ইসলামকে ১৫ দিনের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দ-প্রাপ্ত দুজনকে ওই দিন সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা উভয় বিয়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কিশোর-কিশোরী ক্লাবের কর্মীরা উপস্থিত ছিলেন।

কপিলমুনিতে ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
কপিলমুনিতে ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনিতে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাছিরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আনারুল ইসলাম কালুর স্ত্রী নিলুফার ইয়াসমিনকে ইয়াবাসহ আটক করা হয়।
পরে তাঁকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদে এখন সোনালি ধানের হাসিমুখ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় পরিচর্যা ও পরামর্শে চলতি মৌসুমে উপকূলীয় এই জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। একদিকে মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহ এবং কৃষকের ঘরে নতুন ধান তোলার ব্যস্ততা আনন্দদায়ক হলেও অন্যদিকে বাজারে ধানের কাক্সিক্ষত দাম না পাওয়ায় কৃষকদের মুখে নেমে এসেছে উদ্বেগের ছায়া। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে তুলনামূলক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়াÑএই দুইয়ের যাঁতাকলে পড়ে দেশের অন্ন জোগানদাতা কৃষকরা আজ বড় বিপাকে পড়েছেন।

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের এই বাম্পার ফলন প্রমাণ করে যে এ অঞ্চলের কৃষকদের শ্রম ও নিষ্ঠার কোনো কমতি নেই। তবে এই সাফল্যের পেছনেও রয়েছে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষ করে কৃত্রিম জলাবদ্ধতার কারণে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১ হাজার ৭০২ হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতা নিষ্কাশনের টেকসই ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর উর্বর কৃষিজমি চাষের বাইরে থেকে যাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে কৃষির এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ মোটা ধান ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষি শ্রমিকের মজুরিসহ সব উপাদানের দাম বহুগুণ বেড়েছে। অনেক কৃষক চড়া সুদে ঋণ নিয়ে কিংবা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেছেন। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে শুধু লাভের মুখ দেখাই নয়, বরং উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকের এই আর্থিক হতাশা দীর্ঘস্থায়ী হলে তা আগামী বোরো বা পরবর্তী মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেবল ফলন বৃদ্ধিই যথেচ্ছ নয়; বরং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা রাষ্ট্রের সর্বাগ্রে দায়িত্ব। ধান উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কৃষকরা যদি তাঁদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তবে কৃষিকাজ থেকে তাঁদের আগ্রহ কমে যাওয়ার শঙ্কা থাকে।

এমতাবস্থায়, কৃষকদের রক্ষায় সরকারের পক্ষ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ করা প্রয়োজন। প্রান্তিক ও প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না পারে। একই সঙ্গে সাতক্ষীরার জলাবদ্ধতা কবলিত ১ হাজার ৭০২ হেক্টর জমি দ্রুত চাষের উপযোগী করতে স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্নদাতাদের মুখে স্থায়ী হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃষি ভর্তুকি ও প্রণোদনা আরও কার্যকর করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।