ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা উত্তর শাখার জরুরি মতবিনিময় সভা
ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি মুহা. তোছাদ্দেক হোসেন খোকা, সাধারণ সম্পাদক মাওলানা মুবাশশীরুল ইসলাম তকী এবং জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার জিম্মাদার মুফতী জাফর উসমানীর সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজী মোনায়েম কবীর, সহসভাপতি এস এম জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এস এম আল-আমীন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুরসালিন মুন্না, অর্থ কল্যাণ সম্পাদক শোয়াইব বিন রফিক এবং বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ তানবীর হুসাইনসহ অন্য নেতারা।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পারস্পরিক সমন্বয় জোরদার, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি









