সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৮দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে পাবলিক ইনস্টিটিউটে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার আহবায়ক আরিফুল ইসলামের প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক। ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুর রহিম বাবু, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ আলতাফ হোসেন, জেলা বাফুফের সদস্য সাইফুল ইসলাম বাবু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক ক্রীড়া ব্যক্তিত্ব কাজী সিরাজ, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, রেজাউল করিম লাভলু, রবিউল ইসলাম, জি, এম মাস উদ পারভেজ মিলন, রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম, জাকির হোসেন, আলমগীর হোসেন আলম, শেখ শাহাদাত হোসেন, সাজিদুল করিম তপু, সানবিন করিম সিয়াম প্রমুখ। প্রস্তুতি সভায় ৮দলীয় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাসহ একাধিক বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো-খেলা আয়োজনের বাজেট উত্থাপন, পুরস্কার নির্ধারণ এবং টুর্নামেন্ট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে বিভিন্ন উপ-কমিটি গঠন।

Ads small one

রামোন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
রামোন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

 

নিজস্ব প্রতিনিধি: ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম রামোন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ পেয়েছেন বাংলাদেশের সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। ৩১ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টায় ফিলিপাইনের ম্যানিলা থেকে রামোন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (আরএমএএফ) এই পুরস্কার ঘোষণা করে।
ম্যানিলার ফাউন্ডেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে রুনা খানের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া ও প্রেসিডেন্ট সুসানা বি. আফান। প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় রুনা খান জানান, এই স্বীকৃতি প্রান্তিক জনগোষ্ঠীর, যাঁরা ফ্রেন্ডশিপকে তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। সংস্থার কর্মী ও গত ২৫ বছর ধরে পাশে থাকা সহযোগীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রুনা খান বাংলাদেশ থেকে এই পুরস্কার পাওয়া ১৪তম ব্যক্তি। এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও স্যার ফজলে হাসান আবেদসহ একাধিক বিশিষ্ট বাংলাদেশি এই সম্মাননা লাভ করেন। আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিল্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। ২০০২ সালে একটি ভাসমান হাসপাতাল দিয়ে যাত্রা শুরু করা ‘ফ্রেন্ডশিপ’ বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু খাতে বছরে প্রায় ৭৫ লাখ মানুষকে সেবা দিচ্ছে।

যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমান, সহসভাপতি ঢালী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মো. সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ, সাইফুল ইসলাম আঙ্গুর এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মো. আল-আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ গত ছয় বছর ধরে দেশে বিকাশমান গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। সংবর্ধনা ও আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

কপিলমুনিতে জুয়েলার্স ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
কপিলমুনিতে জুয়েলার্স ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনি (বিনোদগঞ্জ) স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। ৩১ আগস্ট সোমবার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্বর্ণ ব্যবসায়ী কাঞ্চন কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার ও এসআই মঞ্জুরুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী বিপ্লব দত্ত, কার্তিক সাধু, প্রদীপ দত্ত ও জগদীশ দে উপস্থিত ছিলেন।